2 Answers
মেডিটেশন বা ধ্যান মনের এমন এক অবস্থা যখন মন অপ্রয়োজনীয় সবকিছু থেকে নিজেকে আলাদা করে নির্দিষ্ট বিষয়ে নিমগ্ন হয় এবং মস্তিষ্কের ক্ষমতাকে সবচেয়ে বেশি পরিমাণে ও নিখুঁতভাবে ব্যবহার করতে পারে। মেডিটেশন করার নিয়ম জানতে বিস্ময়ের এই উত্তরটি দেখুন=> https://www.bissoy.com/qa/165079/
3534 views
Answered
দৈনন্দিন জীবনে মাঝে মাঝে মানসিক চাপের মাত্রা এত বেড়ে যায় যে,দিনের শেষে নিজেকে ক্লান্ত মনে হওয়াটা স্বাভাবিক। এনার্জির এত অভাব লাগে যে, মনে হয় দিনটা আরেকটু বড় হলে সব কাজ সুষ্ঠু ভাবে করা যেত। আর সব দিক সামলাতে গিয়ে কিছু না কিছু বাদ থেকেই যায়। আর একটু ভালো করে লক্ষ করলেই দেখা যায় ব্যায়াম ও শরীরের যত্ন নেওয়ার কাজ গুলো এমনিতেই বাদ পড়ে যাচ্ছে। তবে যদি আপনি সুস্থ থাকতে চান তবে এই কাজগুলো আপনাকে করতেই হবে। আর সত্যি কথা বলতে,মানসিক চাপ মোকাবেলার সব থেকে সহজ উপায় হল মেডিটেশন। মেডিটেশন ধ্যান নামেও পরিচিত। মেডিটেশন বা ধ্যান মনের এমন এক অবস্থা যখন মন অপ্রয়োজনীয় সব কিছু থেকে নিজেকে আলাদা করে নির্দিষ্ট বিষয়ে নিমগ্ন হয় এবং মস্তিষ্কের ক্ষমতাকে সব থেকে বেশি পরিমানে ও নিখুঁত ভাবে করতে পারে। মেডিটেশন আপনাকে মানসিক প্রশান্তি প্রদান করতে সাহায্য করে। মেডিটেশনের মাধ্যমে আপনার নেগেটিভ চিন্তাধারা দূর হবে এবং আপনি আপনার জীবন নিয়ে পজিটিভলি ভাবতে পারবেন । মেডিটেশন আপনাকে কাজেও মনোনিবেশ করতে সাহায্য করবে। মেডিটেশনের উপকারিতা -মনের একাগ্রতা বাড়ে। স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক। দেহের কর্মক্ষমতা বাড়ায়। মনের হতাশা ও অশান্তি দূর করে। অনিদ্রা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। দীর্ঘায়ু লাভ হয়। মনোকষ্ট দূর হয়। চিন্তা শক্তির প্রখরতা বাড়ে। মানসিক চাপ কমায়। আবেগ, অভিমান দূর হয়। হৃদরোগেরও উপশম হয় মেডিটেশনে। মেডিটেশনে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।
3534 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy