2 Answers
হজ্জের রোকন বা ফরজ ৪টি যথা:১.নিয়্যাত করা। অর্থাৎ – হজ্জে প্রবেশের নিয়্যাত সহকারে ইহরাম বাঁধা। বুখারী ঃ ১৫৬২ নং হাদীস। ২. আরাফাতের মাঠে অবস্থান করা। সুরা বাকারা ১৯৯ নং আয়াত ও মুসলিম ১২১৯ নং হাদীস। ৩.তাওয়াফে ইফাযা বা হজ্জের ফরয তাওয়াফ আদায় করা। বুখারী ঃ ১৭৩৩ নং হাদীস। ৪. সাফা ও মারওয়ার [পাহাড়দ্বয়ের ] সাঈ করা। মুসলিম ১২৭৭ নং হাদীস।
হজ্জের ফরয তিনটি ১. (নিষ্ঠার সাথে নিয়্যত করে) ইহরাম পরিধান করা। ২. আরাফাতে অবস্থান করা। অর্থাৎ ৯ই জিলহজ্জ সূর্য পশ্চিম দিকে হেলার পর থেকে ১০ জিলহজ্জের সুবহে সাদিক্বের পূর্বাক্ষণ পর্যন্ত কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে অবস্থান করা। ৩. (আরাফাতে অবস্থানের পর) ‘তাওয়াফে যিয়ারত’ করা। এটা ১০ জিলহজ্জ থেকে ১২ জিলহজ্জ সূর্যাস্তের পর্ব পর্যন্ত করা যায়। তবে ১০ জিলহজ্জ ফরয তাওয়াফ করাই উত্তম। এই তিনটা তারতীব অনুযায়ী যথাস্থানে আদায় করা কর্তব্য। এর একটিও বাদ পড়লে হজ্জ আদায় হবে না এবং দম বা ক্বোরবানীও এ জন্য যথেষ্ট হবে না। সুত্রঃ ইসলাম শিক্ষা(৬ষ্ঠ,সপ্তম,অষ্টম,নবম-দশম শ্রেনী পাঠ্যবই)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy