2 Answers
কৃষিভিত্তিক শিল্প না থাকলে কৃষকরা উৎপাদিত ফসলের উপযুক্ত দাম পাননা। কারন যথাযথ শিল্পব্যবস্থা না থাকায় উক্ত ফসলের চাহিদা কমে যায়। নিজের রাতদিন পরিশ্রমের ফল যদি ন্যায্য মূল্য না পায় তাহলে কৃষকরা স্বভাবতই তাদের পেশা থেকে পিছিয়ে যায় এবং নতুন কর্মসংস্থানে যোগ দেয়। ফলে দিন দিন অর্থকরী ফসলের উৎপাদন কমে আসছে।
যেমন ধরুন পাট,যা এক সময় বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল ছিল, কিন্তু শিল্পব্যবস্থাপনা অনুন্নত হওয়ার কারনে তা আজ হারিয়ে যাচ্ছে,এছাড়া পাট এর মিল গুলো হঠাৎ বন্ধ হওয়ায় কৃষকশ্রেণী বিশাল অংকের লস খেয়েছে, ফলে পাট চাষে তারা আগ্রহ হারিয়েছে,যার ফলে অর্থকরী ফসল উৎপাদন হ্রাস পেয়েছে, এছাড়া সঠিক মুল্য না পাওয়া, মধ্যসত্তভোগী,প্রতিকুল পরিবেশ, শিল্পব্যবস্থা, এদেশের অর্থকরী ফসল উৎপাদন হ্রাসের অন্তরায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy