1 Answers
শিফট রেজিস্টার হল এমন এক ডিজিটাল সার্কিট, যেটা দিয়ে ডিজিটাল ডাটা বা বিট প্যটার্ন কে শিফট বা স্থান পরিবর্তন করা যায়। এটাকে তুলনা করা যেতে পারে সি প্রোগ্রামিং এর বাইনারি শিফট অপারেটরের সাথে। বাইনারি শিফট অপারেটর নতুন মনে হলে এই উদাহরনটা বুঝে নেয়া যাক, ধরা যাক আমাদের কাছে একটা বিট প্যাটার্ন আছে 1101 1111 এখন এটাকে দুই ঘর বাঁয়ে শিফট করতে চাই। তাহলে হবে, 0011 0111 - খেয়াল করা দরকার MSB এর দুটো বিট 0 দিয়ে ভরাট হয়েছে, আর LSB এর দুটো বিট হারিয়ে গেছে। এরকম অপারেশন করার জন্যই শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার অনেক রকমের হয়। যেমন- শিফট রেজিস্টারের বেসিক অপারেশন শিফট রেজিস্টার মূলত কিছু ফ্লিপ-ফ্লপ এর কম্পিনেশন। এর কিছু এক বা একাধিক ইনপুট পিন, এক বা একাধিক আউটপুট পিন আর ক্লক পালস দেয়ার পিন ইত্যাদি থাকে। ইনপুট পিনে ডিজিটাল সিগন্যাল ইনপুট দিতে হয়। মনে রাখা প্রয়োজন, শিফট রেজিস্টার অ্যাক্টিভেট হয়ে শুধুমাত্র যে সময়ে একে ক্লক পালস দেয়া হয় তখন। কাজেই, ক্লক পালস পিনে একটা ক্লক পালস দিলেই এটা অ্যাক্টিভেট হয় এবং ইনপুট পিন থেকে ইনপুট গ্রহন, ভিতরকার ফ্লিপ- ফ্লপগুলোর পরবর্তি স্টেজ এ চলে যাওয়া, আউটপুট বিট পরিবর্তন- এসব অপারেশন হয়। আরো মনে রাখা প্রয়োজন- প্রত্যেক ক্লক পালস এ যেকোন ফ্লিপ-ফ্লপ এর আউটপুট তার পরের ফ্লিপ-ফ্লপের আউটপুটে চলে যায়। যেমন উপরের ছবিতে, Q1 যদি 1 হয়, তাহলে পরের ক্লক পালস দেয়ার পর Q2 হয়ে যাবে 1, একইভাবে Q3 আর Q4 পরিবর্তিত হবে তাদের বাঁয়ে থাকা রেজিস্টারের আউটপুটের উপর ভিত্তি করে। আর Q1 এর ভ্যালু হবে Data In থেকে মাত্র যেটা ইনপুট নেয়া হল, সেটা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy