1 Answers
আপনার স্ট্যামিনা বাড়াতে চাইলে নিচের টিপসগুলো অনুসরণ করুন -
১. সুষম খাদ্য গ্রহণ করুন। লো ফ্যাটযুক্ত খাবার, ফলমূল ও শাকসবজী এবং চর্বিবিহীন মাংস খাদ্য তালিকায় রাখুন। এর ফলে স্বাস্থ্য ভালো থাকবে, শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে।
২: মাঠে খেলাধূলা করুন। এটা একধরণের এ্যারোবিকস এক্সারসাইজের মত। আপনার ক্লান্তি দূর হবে এবং স্ট্যামিনা বাড়বে। ফুটবল, বাস্কেটবলসহ সবধরণের দৌড়াতে হয় এমন খেলা আপনার হৃদপিন্ডকে শক্তিশালী করবে। ফলে শরীরের সকল অংশে অক্সিজেন পৌঁছাবে ভালোভাবে।
৩. স্ট্যামিনা বাড়াতে চাইলে ধীরে ধীরে শুরু করুন। একটা নির্দিষ্ট সময়ে দৌড়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে চাইলে প্রথমে হাঁটা দিয়ে অথবা অল্প দূরত্বে দৌড়ানো দিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে স্ট্যামিনা বাড়বে।
৪. দৌড়ানো, সাঁতার এবং লাফ দেওয়ার মত কার্ডিওভাসকুলার ব্যায়াম করুন। ধীরে ধীরে ব্যায়ামের গতি বাড়ান।
৫. উসাইন বোল্টের মত স্ট্যামিনা বাড়াতে চাইলে বিশ্রাম বাদ দিন। কিন্তু যদি চাপ অনুভব করেন তাহলে কয়েক সেকেন্ড বিশ্রাম করুন। প্রতিটা ব্যায়াম শেষে অাপনার শ্বাস-প্রশ্বাস দ্রুততর হবে এবং ঘাম হবে।
৬. নিয়মিত বিরতিতে অল্প অল্প করে বার বার খান।
৭. প্রচুর পানি খান। শরীরে পানির ঘাটতি কম হলে রক্তের প্রবাহ ধীর হযে যবে এবং শরীরের কোষে অক্সিজেন ঘাটতি দেখা দেবে।
৮. গরম আবহাওয়ায় যদি আপনি সারাদিন ব্যায়াম করেন, প্রচুর ঘামবেন। এরফলে শরীর থেকে লবন বেরিয়ে যাবে ও শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি দেখা দেবে। এবং আপনার স্ট্যামিনা কমে যাবে। আপনার মাথা ঘুরাবে ও তন্দ্রাচ্ছন্ন বোধ করবেন। এ ধরণের সমস্যা মোকাবেলায় শরীরে সোডিয়াম বা লবণের মাত্রা যেন ঠিক থাকে তা নিশ্চিত করতে হবে। কিন্তু আপনি হাইপারটেনশনের রোগী হলে আবার লবন কম খেতে হবে।
৯. শর্করাযুক্ত খাবার যেমন সিরিয়াল, রুটি, ফলমূল, শাকসবজী, পাস্তা এবং দুধ খান।
১০. শরীরের উপর জোর খাটাবেন না। যদি অাপনি মোটা হন তাহলে স্ট্যামিনা বাড়ানোর প্রোগ্রাম শুরুর আগে শরীরের ওজন নিয়ন্ত্রণে অানুন। ডাক্তার ও প্রশিক্ষকের সাথে যোগাযোগ রাখুন বড় ধরনের দুর্ঘটনা এড়াতে।
১১. ধূমপান, মদ্যপান, ফাস্টফুডের আসক্তি ত্যাগ করুন। তাহলে ফিট থাকবেন।
১২. শরীর চর্চার রেকর্ড বুক মেনটেন করুন।
১৩. ব্যায়াম শুরুর আগে ওয়ার্ম আপ করুন। স্ট্রেচ ও কুল ডাউন করুন। এরফলে ব্যায়াম করার সময় চোট পাবেন না।
১৪. ভারোত্তলন করুন। এটি স্ট্যামিনা বাড়াতে সহায়ক। ছোট ডামবেল দিয়ে শুরু করুন। পরের সপ্তাহে আরো ভারী কিছু উত্তোলন করুন।
১৫. সপ্তাহে একদিন ব্যায়াম বন্ধ রাখুন।
১৬. উচ্চতা ও শরীরের গঠন অনুযায়ী স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন। রোগা হলে পুষ্টিবিদের সাহায্য নিন।
১৭. স্বাস্থ্যকর প্রাতরাশ খান। ওটস বা গোটা শস্যের তৈরি টোষ্ট খান। ব্রেকফাস্ট মেনুতে যেন ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম ও কপার থাকে।
১৮. ভালো চর্বি খান। তিসির বীজ, মাছের তেলের চর্বি আপনার নার্ভ ভালো রাখবে, স্ট্যামিনা লেভেল উচ্চ মাত্রায় থাকবে।
১৯. খাদ্য তালিকায় ভালো প্রোটিন রাখুন। এটা অাপনাকে প্রয়োজনীয় এ্যামাইনো এ্যাসিড যোগাবে। শরীরকে কর্মক্ষম রাখতে সহায়তা করবে। ডিমের সাদা অংশ, ননীবিহীন দুধ ও দুগ্ধজাত খাবার, মাছ ও মুরগী থাকা প্রয়োজন খাদ্য তালিকায়।
সূত্র: ইন্টারনেট
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy