কোন ভাই কি সেলসিয়াস, সেন্টিগ্রেড, ফারেনহাইট এর সম্পর্ক বা পার্থক্যটা ভালো করে বুঝিয়ে দিবেন?
1 Answers
সেলসিয়াস আর সেন্টিগ্রেড একই। এদের সম্পর্ক:: সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের নিম্ন-স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব-স্থিরাঙ্কের মধ্যবর্তী উষ্ণতার ব্যবধানকে অর্থাৎ, প্রাথমিক অন্তরকে যথাক্রমে সমান 100 এবং 180 ভাগে ভাগ করা হয়েছে । সুতরাং বলা যায়, সেলসিয়াস স্কেলের 100 ঘর = ফারেনহাইট স্কেলের 180 ঘর । অতএব, সেলসিয়াস স্কেলের 1 ঘর = ফারেনহাইট স্কেলের 9/5 ঘর । আবার ধরা যাক, একই উষ্ণতায় সেলসিয়াস স্কেলে পাঠ C এবং ফারেনহাইট স্কেলে পাঠ F । সেলসিয়াস স্কেলের হিমাঙ্ক 0°C এবং ফারেনহাইট স্কেলের হিমাঙ্ক 3°F হওয়ায়, উভয়ক্ষেত্রে প্রাথমিক অন্তরের যথাক্রমে (C - 0)/(100}এবং (F - 32)/(180}ভাগ পারদস্তম্ভ উপরে উঠবে, অর্থাৎ, বলা যায় (C - 0)/(100) = (F - 32)/(180), যেহেতু উভয়ক্ষেত্রে পারদস্তম্ভের উচ্চতা একই । অথবা,C/5 = (F - 32)/9 এটিই হল সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক ।