1 Answers
পরমানুর ইলেকট্রন সমূহ এর অরবিটালের শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে। অর্থাৎ পরমানর অরবিাটলে ইলেকট্রন প্রবেশ করার সময় প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ হবে এবং ক্রমান্বয়ে উচ্চশক্তির অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে। এই নিয়ম আউফবাউ নীতি নামে পরিচিত। দুটি অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম বা বেশি তা অরবিটাল দ্বয়ের প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টার সংখ্যা দ্বারা নির্ণয় করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা (n) ও সহকারী কোয়ান্টার সংখ্যা (l) এর যোগফল (n+l) এর মাধ্যমে কোনো অরবিটালের শক্তি নির্ণয় করা হয়। যেমন: 3d ও 4s অরবিটালের মধ্যে – 3d এর জন্য n=3 এবং l=2 সুতরাং n+l = 3+2=5 4s এর জন্য n=4 এবং l=0 সুতরাং n+l = 4+0=4 4s অরবিটালের শক্তি কম। সুতরাং 4s অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে,পরে 3d অরটিলে ইলেকট্রন প্রবেশ করবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy