4 Answers
কাঁচের প্রধান উপাদান হচ্ছে বালি বা সিলিকা। আজকের দিনে আমাদের যে কাঁচ তৈরি পদ্ধতি রয়েছে, তাতে যে মূল তিনটি উপাদান প্রয়োজন হয় সেগুলি হল কোয়ার্টজ (সিলিকা), সোডা, এবং চুন। যখন এগুলির মিশ্রণকে ১২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হয়, তখন এগুলি গলতে শুরু করে এবং তৎক্ষণাৎ যদি ঠাণ্ডা করা যায় তাহলে কাঁচের জন্ম হয়।
কাচ মূলত তিনটি উপাদান দিয়ে তৈরি 1বালি2সিলিকা3 সোডা ।এগুলোকে 1200ডিগ্রি তাপে গরম করে বিভিন্ন কাজের মধ্যমে কাচ তৈরি করা হয়
বালি,চূনা ও সোডা গলিয়ে কাচ তৈরী করা হয় | ল্যাবরেটরিতে তাপ সহ্য করতে পারে এমন নানা ধরনের কাঁচের যন্ত্রপাতি তৈরী করতে সোডার পরিবর্তে পটাশ ব্যবহার করা হয় | আবার পরিষ্কার সাদা কাঁচকে রঙিন করতে তার মোধ্য বিভিন্ন ধাতুর অক্সাইড এর মিশ্রণ ঘটায় | সূত্রঃ সায়েন্স ক্যুইজ
কাঁচ তৈরীতে উৎপাদন কেন্দ্রে প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করা হয়। বালি(কোয়ার্টজ), সোডিয়াম কার্বোনেট,ক্যালসিয়াম কার্বোনেট,বিভিন্নধরনের রন্জক পদার্থ ইত্যাদি। সাধারণত বিভিন্ন কাঁচামালের আনুপাতিক মিশ্রণ ওজন করে ট্যাংক ফারনেসে 10 — 12 ঘণ্টা প্রায় 1400°C তাপমাত্রায় উত্তপ্ত করে গলানো হয়। অর্থাৎ, গ্লাস মেল্ট তৈরী করা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy