1 Answers

প্লেনের রং সাদা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, সাদা রঙে আলো প্রতিফলিত হয়। সাদা যেহেতু তাপ বিকিরণ করে, তাই প্লেন গরম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কোনো কারণে যদি প্লেনের কোথাও ফুটো হয়ে তেল চুঁইয়ে পড়ে, সেক্ষেত্রে রং সাদা হলে চুঁইয়ে পড়া তেল খুব সহজেই দেখা যায়। এছাড়া অন্য যেকোনো ত্রুটিও খুব সহজেই ধরা পড়ে সাদা রঙে। বিভিন্ন সময়ে প্লেন হারিয়ে গেলে বা দুর্ঘটনা ঘটলে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজতে হয় উদ্ধারকারীদের। সাদা রং যেকোনো জায়গায়ই খুঁজে পাওয়া সহজ। সাদা রঙের সঙ্গে নিরাপত্তার একটা সম্পর্ক আছে। প্লেনের রং সাদা হলে যাত্রীরাও নিরাপদ বোধ করে। এসব কারণেই অধিকাংশ প্লেনের রং সাদা হয়। তবে সাদা ছাড়াও অন্য রঙের প্লেনও কিন্তু আছে। সেগুলোর সংখ্যা খুব কম। তথ্যসূত্র: ইন্টারনেট

2836 views Answered

Related Questions

Next steps