আসহাবে কাহফ কোথায় অবস্থিত?

পবিত্র কোরআনে সুরায়ে কাহফের মধ্যে আসহাবে কাহফ নামক যে ঘটনা বর্নিত হয়েছে,বর্তমান বিশ্বের কোন স্থানে তা অবস্থিত?
5219 views

2 Answers

আসহাবে কাহফ কোনো স্থানের নাম নয়। এটি দ্বারা সাতজন গুহাবাসীকে বুঝানো হয়। তারা যে গুহায় ছিলেন সেটি জিনঝিয়াং উইঘুর অটোনোমাস অঞ্চলের তুরপান নামক স্থানে অবস্থিত। https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c6/The_cave_and_its_surroundings02.jpg/320px-The_cave_and_its_surroundings02.jpg সূত্র ও ছবি: উইকিপিডিয়া, দা স্যাভেন স্লিপারস, ইসলামিক ইন্টারসেপশন।

5219 views Answered

আসহাবে কাহাফ   মূলত গুহাবাসীদেরকে বলা হয়। ।আসহাবে কাহাফের স্থান ও কাল কুরআন ও সহীহ হাদীছে উল্লেখ করা হয় নি। সুতরাং তা খুঁজে বেড়ানোতে আমাদের কোন লাভ নেই। ঘটনাটি ঐ প্রকার গায়েবের অন্তর্ভূক্ত, যা আল্লাহ তাআলা তাঁর নবীকে জানিয়েছেন। তবে তার স্থান ও কাল আমরা জানতে পারি নি।

 নবী সাল্লাল্লাহু গায়েবের সকল খবর জানতেন না। যদি জানতেন, তাহলে অহীর অপেক্ষায় না থেকে প্রশ্ন করার সাথে সাথেই তাদেরকে ঘটনাটি বলে দিতেন।

 আসহাবে কাহাফগণ যে গুহায় অবস্থান করেছিলেন তাও গায়েবের অন্তর্ভূক্ত। এর ঠিকানা আল্লাহ ছাড়া কেউ জানেন না। কেউ যদি এর স্থান নির্দিষ্ট করে বলে সে আল্লাহর নামে মিথ্যা রচনাকারীর অন্তর্ভূক্ত হবে।

5219 views Answered

Next steps