1 Answers
শ্বসনের সময় অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে এবং ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে.অক্সিজেনের একটি বড় অংশ লোহিত রক্ত কণিকার হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন নামক একটি অস্থায়ী যৌগ গঠন করে.দেহে রক্ত পরিবহনের সময় বেশ কিছু পরিমাণ অক্সিজেন রক্তরস থেকে লসিকায় প্রবেশ করে.লসিকায় তখন অক্সিজেনের পরিমাণ কম থাকে ফলে হিমোগ্লোবিন তার সাথে যুক্ত অক্সিজেন ছাড়তে থাকে.এভাবে হিমোগ্লোবিন সারা শরীরে অক্সিজেন পৌছে দেয় -------মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান বই থেকে সংগৃহীত
3462 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy