চিকিৎসক খারাপ ব্যবহার করলে কি করব?
আমি আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম ডাঃ ইন্দ্রজিৎ কুমার কুন্ডু মহোদয়ের (তিনি বসেন খুলনাতে রয়েল ডায়গষ্টিক, খুলনা, সাত রাস্তার মোড়, তিনি ঢাকার পিজি হাসপাতালের ডাক্তার। সপ্তাহে প্রতি বৃহস্পতিবারে বসেন বিকাল ৫টা থেকে। জানিনা উনি কখন ঢাকা থেকে আসেন)নিকট তিনি মেরুদন্ডের হাড়ের সমস্যার জন্য ৪টি টেষ্ট দিয়েছিলেন আমি টেষ্টগুলো বাইরের ডায়গষ্টিক থেকে করিয়েছিলাম। আমার রিপোর্ট দেখার সময় প্রচন্ড রকম ক্ষিপ্ত হয়ে ওঠেন। কেন আমি টেষ্ট বাইরে থেকে করালাম। উনি আমাকে রয়েল ডায়গষ্টিক এর ম্যানেজারের সামনে(যদিও রোগী দেখার সময় অন্য কেউ থাকার কথা না তবুও তখনরয়েল ডায়গষ্টিক এর ম্যানেজার এবং পরের সিরিয়ালের রোগী উপস্থিত ছিলেন) রীতি মত ধমকালেন টেষ্ট বাইরে থেকে করানোর জন্য। সবশেষে শুধু রিপোর্ট দেখার জন্য আমার কাছ থেকে ২০০টাকা ডাক্তার মহোদয় চেয়ে নিলেন( যদিও প্রথম সাক্ষাতে তাঁ ভিজিট বাবদ আমি ৭০০/- টাকা দিয়েছিলাম)। আমি রীতিমত নাজেহাল।
আমি একজন সরকারী চাকুরীজীবী ডাক্তার বাবু এটা জানতেন তারপরও এমন ব্যবহার করলেন। অন্য সাধারণ মানুষ না জানি কেমন ব্যবহারের সম্মুখীন হন।
প্রতিকার জানালে বাধিত হব।
3876 views
1 Answers
সত্যিই খুব খারাপ ব্যাপার। তবে এটা খুব মারাত্মকও নয়, আপনি ইচ্ছা করলে স্বাস্থ্য অধিদপ্তর অভিযোগ করতে পারেন, তবে এ ব্যাপারে তারা আদৌ হস্তক্ষেপ করবে কিনা সন্দেহ আছে। আরেকটি উপায় হলো কোনো পত্রিকা বা নিউজ চ্যানেলের সাংবাদিকের সাথে যোগাযোগ করুন, সব বুঝিয়ে বলুন। তারা হয়তো এ ব্যাপারে কর্তৃপক্ষকে কিছুদিন দৌড়ের উপর রাখতে সক্ষম হবে।
3876 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy