মাসবুকের নামাজ সম্পর্কিত প্রশ্ন?
3 Answers
মুসল্লি জামায়াতে নামাজ আদায় করতে গিয়ে ইমামকে যে অবস্থায় পাবে সেই অবস্থায় নিয়ত করে বসে যাবে।তবে রাকাত ছুটে গেলে ইমাম সালাম ফিরালে সেই মুসল্লি সালাম না ফিরিয়ে ছুটে যাওয়া রাকআতগুলো আদায় করবে। তবে সেই নামাজের কিছু নিয়ম রয়েছে। তিন রাকআত: তিন রাকআত ছুটে গেলে ইমামের সালাম ফিরানোর পর যে যে মুক্তাদির রাকআত ছুটে গেছে সে সে দাঁড়িয়ে যাবে।এক রাকআত যথানিয়মে আদায় করে প্রথম বৈঠক করবে।এ বৈঠকে তাশাহ্হুদ পড়ার পর আবার দাঁড়িয়ে যাবে এবং বাকি দুই রাকআত যথানিয়মে আদায় করে শেষ বৈঠকে তাশাহ্হুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে সালাত শেষ করবে।
জামাতের আংশিক নামাজ ছুটে গেলে করণীয় মুফতি মাহমুদ হাসান নামাজের জামাতে যে ব্যক্তির শুরুতে এক বা তার অধিক রাকাত ছুটে যায়, তাকে 'মাসবুক' বলা হয়। মাসবুক ব্যক্তি ইমামকে যে অবস্থায় পাবে, ওই অবস্থায়ই ইমামের সঙ্গে নামাজে শরিক হয়ে যাবে এবং যথারীতি নামাজ আদায় করবে। যদি সে প্রথম রাকাতের রুকুতে শরিক হতে না পারে, তবে ইমামের সঙ্গে বাকি নামাজ আদায় করে শেষ বৈঠকে শুধু আত্তাহিয়াতু পড়ে চুপ করে বসে থাকবে। এরপর ইমামের উভয় দিকে সালাম ফেরানোর পর সে তার ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করে নেবে- (বাদায়েউস্ সানায়ে ১/৩১৪)। মাসবুকের ছুটে যাওয়া রাকাত পূর্ণ করার নিয়ম মাসবুকের ছুটে যাওয়া নামাজ আদায়ের পদ্ধতি হলো, কেরাত পড়ার ক্ষেত্রে তার ছুটে যাওয়া রাকাতকে প্রথম ও শুরু রাকাত ধরা হবে অর্থাৎ ফাতেহা পড়ার পর সুরা মেলাবে, আর বৈঠক ও তাশাহ্হুদ পড়ার ক্ষেত্রে ইমামের সঙ্গে পঠিতগুলোকে প্রথম ধরে বাকিগুলোকে পরবর্তী রাকাত গণ্য করে নামাজ আদায় করবে- (আল মাবসূত, সারাখসী ১/১৯০, আল বাহরুর রায়েক্ব ১/৩৭৯)। ওই নিয়মানুসারে কোনো ব্যক্তির এক রাকাত ছুটে গেলে সে ওই রাকাতে কেরাত সুরা মিলিয়ে পড়ে শেষ বৈঠক করে সালাম ফেরাবে। আর চার রাকাতবিশিষ্ট নামাজের জামাতে দুই রাকাত ছুটে গেলে যথারীতি উভয় রাকাতে কেরাত-সুরা মিলিয়ে পড়বে এবং এর প্রথম রাকাতে না বসে শেষ রাকাতে বসে আত্তাহিয়াতু, দরুদ ও দোয়া পড়ে সালাম ফেরাবে- (খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৫)। আর তিন রাকাতবিশিষ্ট নামাজের জামাতে দুই রাকাত ছুটে গেলে ইমামের সালামের পর যথারীতি উভয় রাকাতেই কেরাত-সুরা মিলিয়ে পড়বে এবং প্রথম রাকাতে বসে আত্তাহিয়াতু পড়ে উঠে যাবে, কেননা এ রাকাত বৈঠকের ক্ষেত্রে দ্বিতীয় রাকাত হিসেবে ধর্তব্য হবে, অতঃপর শেষ রাকাতে বসে সালাম ফেরাবে- (রদ্দুল মুহতার ১/৫৯৬)। যদি চার রাকাতবিশিষ্ট নামাজের জামাতে তিন রাকাত ইমামের পেছনে না পায়, তাহলে সালাম ফেরানোর পর ছুটে যাওয়া রাকাতের মধ্যে প্রথম দুই রাকাতে ফাতেহার সঙ্গে সুরা মিলিয়ে পড়বে এবং শেষ রাকাতে সুরা না মিলিয়ে শুধু ফাতেহা পড়বে। আর প্রথম রাকাতে বসে আত্তাহিয়াতু পড়ে উঠে যাবে। এরপর দ্বিতীয় রাকাতে না বসে শেষ রাকাত পড়ে বৈঠক করবে- (রদ্দুল মুহতার ১/৫৯৬) । লেখক : ফতোয়া সংকলন প্রকল্পের গবেষক
মাসবুক কে?
জামাতে নামায শুরু হবার পর কোন ব্যক্তি যদি ইমামের সাথে কোন রাকাত পড়তে না পারে (বিলম্বে মসজিদে পৌঁছার দরুন বা অন্য যে কোন কারণে) তবে সেই ব্যক্তি শরীয়তের ভাষায় মাসবুক । কোন রাকাতের রুকু পেলেই সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে ।
মাসবুকের নামাযের নিয়মঃ
১. ইমামের সাথে সে সালাম ফিরাবে না । ইমাম প্রথম সালাম সম্পূর্ণ করার পর সে দাড়িয়ে যাবে ।
২. এরপর মাসবুক তার নামাযের যতটুকু বাকি আছে তা সম্পূর্ণ করে তাশাহুদ, দরুদ, দুআ মাসূরা পড়ে সালাম ফিরিয়ে সাধারণ ভাবে নামায শেষ করবে ।
৩. কিরাআত পড়ার ব্যাপারে মাসবুক তার যে কয় রাকাত বাকি আছে তা অনুসরণ করবে । এক রাকাত বাকি থাকলে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা মিলিয়ে পড়বে । দুই রাকাত বাকি থাকলে উভয় রাকাতে সূরা ফাতিহা ও আপর সূরা মিলিয়ে পড়বে । তিন রাকাত বাকি থাকলে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে অপর সূরা মিলাবে কিন্তু তৃতীয় ছুটে যাওয়া রাকাতে কেবল সূরা ফাতিহা পড়বে ।
৪. বৈঠকের ব্যাপারে মাসবুক ইমামসহ যে কয় রাকাত নামায পড়েছে তা হিসেব করে বৈঠকে যাবে । প্রতি জোড় রাকাত শেষে বৈঠকে বসতে হয় । তাই যে কেবল এক রাকাত পেল ইমামের সাথে সে ইমামের নামায শেষ করার পর দাড়িয়ে নিজে এক রাকাত পড়ে সেজদা সম্পন্ন করার পর বসে তাশাহুদ পড়বে কারণ এটা তার নামাযের দ্বিতীয় রাকাত । এরপর সাধারণ ভাবে নামায শেষ করবে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy