চিত্র নায়ক আমিন খাঁন?

বাংলাদেশ চলচিত্রের খ্যাতিমান অভিনেতা আমিন খাঁন সম্মন্ধে বিস্তারিত জানতে চাই।
2899 views

1 Answers

আমিন খান (Amin Khan) জন্ম:২৪ ডিসেম্বর ,১৯৭২, একজন জনপ্রিয় প্রভাবশালী বাংলাদেশী অভিনেতা। নব্বইয়ের দশকে সালমান শাহ- ওমর সানী এর যুগে চলচ্চিত্রে পথচলা শুরু করলেও খুব অল্প সময়েই তিনি স্বকীয় ভাবমূর্তি গড়ে তুলতে সহ্মম হন। সমসাময়িক অনেক অভিনেতার পথচলা থেমে গেলেও এখনও নিজেকে ধরে রেখেছেন ফ্যাশন সচেতন এই অভিনেতা। অভিনয় জীবন অভিনয় জীবনের শুরুটা সম্পর্কে ধারনা না থাকলেও তিনি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেন স্বপ্নের নায়ক চলচ্চিত্রের মাধ্যমে। প্রয়াত সালমান শাহ এর অপূর্ণ ছবিটির পূর্ণতা দেন তিনি। এ ছবিতে তার বিপরীতে ছিল শাবনূর। সাধারনত সামাজিক এ্যাকশন ক্যাটাগরির ছবিতে বেশি অভিনয় করেন এই অভিনেতা। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে অভিনয় কিছুটা কমিয়ে দিলেও নাটক ও টেলিফিল্মে কাজ করছেন তিনি। গত ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে তাঁর অভিনীত চলচ্চিত্র "লোভে পাপ পাপে মৃত্যু" মুক্তি পায়। এতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেন আমিন খান। এছাড়া তার সহ- তারকা হিসেবে অভিনয় করেন; রিয়াজ ও পূর্ণিমা। source:উইকিপিড়িয়া

2899 views Answered

Next steps