বিতরের সলাত সমন্ধে?

রাসূলুল্লাহ (সাঃ) এর হাদীস অনুযায়ী বিতরের নামায প্রথমে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার এক রাকাত পড়তে হয়। এখন প্রশ্ন হলো যে, তৃতীয় এক রাকাত সলাত আদায়ের সময় কি আবার নতুন করে নিয়ত (তাকবীরে তাহরীমা) করতে হবে নাকি সরাসরি নামাজ শুরু করে এক রাকাত আদায় করবো?
2865 views

2 Answers

বিতর হচ্ছে শেষ রাতে এক রাকাত সালাত। - বুখারী, মুসলিম। '... যে এক রাকাত বিতর পড়তে চায় সে এক রাকাত পড়তে পারে।' - আবু দাউদ। -বিতরের নিয়ত নিয়ে সালাতে দাড়িয়ে সাধারণ সালাতের মতই সানা, -আউজুবিল্লাহ বিসমিল্লাহ ইত্যাদি পাঠ করে -সুরা ফাতেহা পাঠ করতে হবে সাথে অন্য একটি সুরা বা আয়াত কেরাত হিসেবে পাঠ করতে হবে। -তার পর রুকুতে যেতে হবে। - রুকু থেকে উঠে সামিয়াল্লাহ..রব্বানা লাকাল হামদ . ইত্যাদি পাঠ শেষ করে মুনাজাতের মত ২ হাত তুলে ''দুয়া কুনুত'' পাঠ করতে হয়। - আবার রুকুর আগেও সূরা মিলানোর পর মুনাজাতের মত ২ হাত তুলে দোয়া কুনুত পাঠ করা যায়। উভয়টাই জায়েজ। -দুয়া কুনুত পাঠ অপরিহার্য (ওয়াজিব) নয়। তাই না জানলেও বিতর হয়ে যাবে, তবে শিখে নেওয়া উচিত। -কুনুত পাঠ করে তারপর সিজদায় গিয়ে দুটো সিজদা করে তাশাহুদে বসে পড়তে হবে। -তার পর আত্যাহিয়াতু, দুরুদ, দুয়া মাসুরা ইত্যাদি পাঠ করে সালাম ফেরাতে হবে। এটাই ১ রাকাত বিতর। সাধারণ সালাতের মতই।

2865 views Answered

না, আপনি যেটা জানেন সেটা ঠিক না | কারন রাসুল সাঃ বিতর নামাজ ভেঙ্গে ভেঙ্গে পড়েন নি | বরং একটানা তিন রাকআত আদায় করেছেন যা একাধিক হাদিস দ্বাড়া প্রমাণীত |

2865 views Answered

Next steps