মানুষের কী সত্যি কপালে ভাগ্য, খারাপ লিখা থাকে?
1 Answers
এই বিষয়টি বেশির ভাগ সাধারণ মানুষই
ভুল বোঝে। কোনো অপকর্ম/ভুল /ক্ষতিগ্রস্থ
হলে ভাগ্যের উপর দোষারোপ করে। আল্লাহ
আমাদের কিছু নীতিমালা দিয়ে পূর্ণ স্বাধীনতা
দিয়েছেন। অাল্লাহ তিনি মহান এবং অতুলনীয়
জ্ঞানী। তিনি প্রতিটি মানুষের ভবিষ্যৎ সম্পর্কে
জানেন যে কোন বান্দা কি কখন, কি করবে।
মহান সৃষ্টিকর্তার পক্ষে এটা কঠিন কিছুই না।
যেহেতু তিনি জানেন কোন বান্দা কখন, কি
করবে তাই তিনি প্রতিটি বান্দার ভাগ্যে তার কর্ম
লিখে দিয়েছেন। এমন নয় যে তিনি লিখে দিয়েছেন
তাই বান্দা করছে। বান্দা যা করবে/ভবিষ্যৎ তিনি
জানেন, এমনটা নয় যে আল্লাহ নিজের ইচ্ছামত
কিছু লিখে দিয়েছেন এবং সেটাই বান্দা করছে/করবে।
সুতরাং, অপকর্ম /সুকর্ম উভয়ের জন্যই বান্দা দায়ী।
আল্লাহকে দোষারোপ করা বোকামিরও অবকাশ নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy