ছেলেদের স্তন?

আমি ছেলে হয়ে ও আমার স্তন মোটা। আগে এ রকম ছিল না। যখন class 6/7 এ পরতাম তখন ও নরমাল ছিল। আমে অবশ্য চিকন ছিলাম। এখন inter 2 nd yr এ পরি। আগে ছেকে বেশ মোটা ও হয়েছি। কি কারণে স্তন মোটা হল এবং প্লিজ এর প্রতিকার চাই
3426 views

1 Answers

পুরুষের স্তন স্বাভাবিক থেকে বড় হয়ে যাওয়াকে গাইনেকোমাস্টিয়া বলে। কখনও কখনও এটা থেকে নারীদের মতোই দুধ নিঃসরণ ঘটনা ঘটে থাকে। গাইনেকোমাস্টিয়া শব্দটি এসেছে গ্রিক ‘গাইনি’ ও মাস্টোস’ থেকে। গাইনি শব্দের অর্থ মহিলা এবং মাস্টোস শব্দের অর্থ স্তন। নবজাতক, বয়ঃসন্ধিকালে ও বৃদ্ধ বয়সে শারীরবৃত্তীয় কারণে এমনটি হতে পারে। সাধারণ গাইনেকোমাস্টিয়ার কারণগুলো নিয়ে এখনও সংশয় রয়েছে যদিও সাধারণভাবে সেক্স হরমোনের বৈষম্যকে এর জন্য দায়ী করা হয়। স্তন টিস্যুর বৃদ্ধির কারণেও স্তন বড় হতে পারে। অনেক সময় স্তনে অতিরিক্ত চর্বি জমলে স্তন বড় দেখায়, তবে এটা গাইনেকোমাস্টিয়া নয়। কারণ: গাইনেকোমাস্টিয়ার কিছু নির্দিষ্ট কারণের মধ্যে রয়েছে হরমোনসহ বিভিন্ন ওষুধ গ্রহণ, সিরাম ইস্ট্রোজেনের বৃদ্ধি, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, দীর্ঘস্থায়ী লিভারের রোগ, এইচআইভি এবং অন্যান্য দীর্ঘমেয়াদি রোগ। স্পাইনাল কর্ডে আঘাতের কারণে এবং দীর্ঘদিন অভুক্ত থাকার পর খাওয়ার পরে গাইনেকোমাস্টিয়া হতে পারে। ২৫ শতাংশ ক্ষেত্রে গাইনেকোমাস্টিয়ার কারণ জানা যায়নি। চিকিৎসাঃ যেসব কারণে গাইনেকোমাস্টিয়া হয়, সেসব কারণের চিকিৎসা করালে অবস্থার উন্নতি হতে পারে। রোগী কী কী ওষুধ খাচ্ছেন তা অবশ্যই চিকিৎসককে অবহিত করতে হবে। প্রয়োজনে বিকল্প ওষুধ গ্রহণ করতে হবে। কিছু নির্দিষ্ট ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর ওষুধ যেমন ট্যামক্সিফেন এবং কোমিফেন অথবা অ্যানড্রোজেন বা অ্যারোম্যাটেজ ইনহিবিটর যেমন লেট্রোজল ব্যবহার করা যেতে পারে, তবে এগুলো গাইনেকোমোস্টিয়ার চিকিৎসায় সর্বজনীন গ্রহণযোগ্য নয়। প্রথম দু- তিন বছর অপেক্ষা করা যেতে পারে। এ সময়ে গাইনেকোমাস্টিয়া মিলে যেতে পারে। কিন্তু যদি তা মিলে না যায় এবং স্তন টিস্যু থেকে যায়, তবে অপারেশন করা যায়।

3426 views Answered

Next steps