1 Answers

উপকরণ: যা লাগবে। লম্বা সেমাই ১ প্যাকেট, ঘন দুধ ১ লিটার, চিনি আপনার পছন্দ মত, দারচিনি ২ টুকরো, এলাচ ২টি, গুড়ো দুধ ১ টেবিল চামচ, ঘি ১ চা চামচ, ডিম ১টি, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, তেল ভাজার জন্য, কিসমিস, পেস্তা আপনার ইচ্ছে মত। প্রণালী: লম্বা সেমাই হাত দিয়ে ভেঙে ছোট টুকরো করে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। দারচিনি, এলাচ, চিনি দিয়ে দুধ জ্বাল দিয়ে দারচিনি, এলাচ তুলে ফেলে হাল্কা আঁচে দুধ রাখুন, যেন গরম থাকে। পানি ঝরানো সেমাই একটি বড় বাটিতে নিয়ে তাতে ডিম, কর্ণফ্লাওয়ার দিয়ে মাখুন। চুলায় তেল গরম করে তাতে মাখানো সেমাই বড়ার লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলুন। পরিবেশনের বাটিতে ভাজা সেমাইয়ের বলগুলো দিয়ে উপরে দুধ ঢালুন। গুড়ো দুধ, ঘি দিয়ে মেখে সেমাইয়ের উপরে ছিটিয়ে কিসমিস, পেস্তা বাদাম ছিটিয়ে দিন। ব্যাস! হয়ে গেলো মজাদার সেমাইয়ের শাহী টুকরা!

2892 views Answered

Related Questions

Next steps