1 Answers
কালোজাম মিষ্টির জন্য: মিল্ক পাউডার ১ কাপ। সুজি ২ টেবিল-চামচ (কয়েক মিনিট গরম পানিতে ভিজানো)। ময়দা ১ চা-চামচ। ডিম ১টি। ফুলক্রিম মিল্ক প্রয়োজনমতো। বেকিং পাউডার ১ চিমটি। এলাচগুঁড়া ১ চিমটি। গোলাপজল ১ টেবিল-চামচ। সিরার জন্য: ২ কাপ পানি। ২ কাপ চিনি। পদ্ধতি প্রথমে পানিতে চিনি দিয়ে অল্প আঁচে জ্বাল দিয়ে সিরা বানিয়ে নিন। মিষ্টির সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়ে একটু আঠালো ডো বানাতে হবে। ডো ঢেকে ফ্রিজে রেখে দিন ২০ মিনিট। তেল গরম দিয়ে ডো থেকে খুব ছোট করে বলের মতো বানাতে হবে। কারণ ভাজার সময় বলগুলো ফুলে দ্বিগুণ আকার হয়। হাতে ঘি বা, তেল মাখিয়ে নিলে ভালো হয়। এতে ডো থেকে বল বানাতে সুবিধা হবে। একসঙ্গে খুব বেশি না ভেজে কড়াইয়েরে আকার অনুযায়ী অল্প করে বল দিয়ে ভাজতে হবে। মধ্যম আঁচে ১০ থেকে ১২ মিনিট ভাজুন। তারপর তেল থেকে তুলে সিরায় দিয়ে দিন। এইভাবে বাকিগুলো ভেজে ফেলুন। সিরায় ভেজানোর পর মাঝেমাঝে উল্টে দিতে হবে যাতে মিষ্টির মধ্যে সিরা ভালোভাবে ঢুকে যায়। এখন উপর দিয়ে গোলাপজল আর পেস্তাকুচি ছড়িয়ে পরিবেশন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy