2 Answers

কুরআনে কারীমের আকৃতিতে তৈরী ঘড়িতে সাধারণত বিভিন্ন আয়াত বা পূর্ণ সূরা লিখা থাকে। অপরদিকে ঘড়ি ধরা-ছোঁয়া এবং রাখার ক্ষেত্রে কোনো সতর্কতা অবলম্বন করা হয় না। যদ্বরুণ কুরআনের আয়াত সম্বলিত এই ঘড়ি ব্যবহার করলে কখনো বিনা উযুতে আবার কখনো নাপাকী অবস্থায়ও ধরে ফেলার সমূহ সম্ভাবনা রয়েছে। আর তা সম্পূর্ণরূপে নাজায়িয। তাছাড়া কুরআনে কারীমের মতো একটি পবিত্র ঐশীগ্রন্থের আকৃতিতে নিছক একটি ঘড়ি তৈরী করাতে, কুরআন মাজীদের প্রতি চরম অসম্মান প্রদর্শন হয়, যা মারাত্মক গর্হিত কাজ। কাজেই এ জাতীয় ঘড়ি প্রস্তুত, ক্রয়-বিক্রয় এবং ব্যবহার সবই নাজায়িয। কোনো’টিই করা যাবে না।- আদ্-র্দুরুল মুখতার মা‘আ ফাতাওয়া শামী: ৬/৪৩১, ফাতাওয়া হিন্দিয়া: ৫/৩১৫, ফাতাওয়া খানিয়া: ৪/৩৭৬, আল-আশবাহ ওয়ান নাযায়ির: ৫৩।

2852 views Answered

আমাৱ মতে কুৱআন কাৱীমেৱ ঘড়ি বেশিৱ বাঘ মুসজিদে ব্যবহাৱ কৱে।হ্যা বাসা বাড়ি তে ব্যবহাৱ কৱতেন পাৱবেন।

2852 views Answered

Related Questions

Next steps