দয়া করে বলবেন?
2 Answers
নিয়ত:- নিয়ত আরবী শব্দ। এর বাংলা অর্থঃ ইচ্ছা করা, মনস্ত করা, এরাদা করা, সংকল্প করা। ফতহুল বারী, ১/১৭) “আমল সমূহ নিয়তের (ইচ্ছার) উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে। সুতরাং যে ব্যক্তি পার্থিব জীবনে সুখ-শান্তি লাভের উদ্দেশ্যে হিজরত করবে সে তাই পাবে। কিংবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করবে সে তাই পাবে“। (বুখারী, প্রথম হাদীস) প্রিয় পাঠক! মুখে উচ্চারণ করে নিয়ত তথা ‘নাওয়াইতুআন…’ নিয়তের কোনো দলিল প্রমান নাই| যে কোনো কাজে যেমন অযু, সালাত, সিয়াম, যাকাত, দান-খয়রাত কোন ক্ষেত্রেই প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এরকম শব্দ পড়ে নিয়ত করেন নি। কোন সাহাবী বা তাবেয়ী আর না চার ইমামদের কেউ এরকম নিয়ত পড়তেন। তাই যে আমল নবীজী কিংবা সালাফে সালেহীন দ্বারা প্রমাণিত নয় সে আমল অবশ্যই একটি শরীয়তে আবিষ্কৃত নতুন আমল যা, বিদআত। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ “যে ব্যক্তি শরীয়তে নতুন কিছু আবিষ্কার করল যা, শরীয়তের অংশ নয় তা বর্জনীয়’’। (মুসলিম) নিয়ত করতে হয়, পড়তে হয় না| ছোট্ট একটা উদাহরণ দেয়া যেতে পারে, নিয়ত মনের ব্যাপার| তিন বন্ধু সালাতে দাড়িয়েছে| এদের মধ্যে এক বন্ধু বাকি দুই বন্ধুকে দেখানোর জন্য সালাতে দাড়িয়েছে| মুখে সে যতই ‘নাওয়াইতুআন…’ বলুক তার নিয়ত কিন্তু প্রকৃত সালাত তথা আল্লাহর ইবাদতের জন্য নয় বরং বন্ধুদের দেখানো উদ্দেশ্য| অর্থাত নিয়ত হচ্ছে অন্তরে স্থির করার বিষয়|
যেহেতু আজানের মত এক্বামতেরও জবাব দিতে হয় সেহেতু এক্বামত চলাকালীন তার জবাব দিবেন আর এক্বামত শেষ হওয়ার পরপরই নিয়ত করবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy