1 Answers
ছালাতুত তাসবীহ-র ফযীলত বিষয়ে বুখারী-মুসলিমে কোন হাদীস বর্নিত হয়নি। অধিক তাসবীহ পাঠের কারণে এই ছালাতকে ‘ছালাতুত তাসবীহ’ বলা হয়। এটি ঐচ্ছিক ছালাত সমূহের অন্তর্ভুক্ত। এ বিষয়ে কোন ছহীহ হাদীছ বর্ণিত হয়নি। বরং আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) বর্ণিত এ সম্পর্কিত হাদীছকে কেউ ‘মুরসাল’ কেউ ‘মওকূফ’ কেউ ‘যঈফ’ কেউ ‘মওযূ’ বা জাল বলেছেন। ইমাম আহমাদ বিন হাম্বাল, বুখারী, ইবনু মাঈন, আলী ইবনুল মাদিনী, আবুদাউদ, নাসাঈ প্রমুখ বিদ্বানগন এ সম্পর্কিত হাদীছ রাসূল থেকে প্রমানিত নয় বলে অভিমত ব্যক্ত করেছেন। সঊদী আরবের স্থায়ী ফৎওয়া কমিটি ‘লাজনা দায়েমাহ’ এই ছালাতকে বিদ‘আত বলে ফৎওয়া দিয়েছে। যদিও শায়খ আলবানী (রহঃ) উক্ত হাদীছের যঈফ সূত্র সমূহ পরস্পরকে শক্তিশালী করে মনে করে তাকে ‘ছহীহ’ বলেছেন এবং ইবনু হাজার আসক্বালানী ও ছাহেবে মির‘আত একে ‘হাসান’ স্তরে উন্নীত বলেছেন। তবুও এরূপ বিতর্কিত, সন্দেহযুক্ত ও দুর্বল ভিত্তির উপরে কোন ইবাদত বিশেষ করে ছালাত প্রতিষ্ঠা করা যায় না। (এ বিষয়ে সৌদিআরব সর্বোচ্চ উলামা পরিষদের দেওয়া ফতোয়ার বিস্তারিত জানতে নিচের লিংকে প্রবেশ করুন। www.fjr-aleman.com/vb/showthread.php?t=7066 )
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy