গরু ছাগল বর্গা দেওয়ার ব্যাপারে ইসলাম কি বলে?

গরু ছাগল বর্গা দেওয়ার ব্যাপারে ইসলাম কি বলে
3874 views

2 Answers

হানাফী মাযহাব অনুযায়ী গরু-ছাগল ইত্যাদি বর্গা বা ভাগে দেয়া জায়িয নয়। তবে আমাদের দেশের প্রচলিত নিয়মে যদি কেউ বার্গা দেয় এবং তাদের মধ্যে কোন গোলমাল না হয়, তাহলে তা নিয়ে বিবাদের দরকার নেই। কারণ আমাদের মাযহাব অনুযায়ী উক্ত মু’আমালা জায়িয না হলেও ইমাম আহমদ বিন হাম্বলের রহঃ মতে জায়িয আছে। বর্তমানে উক্ত মু’আমালা ব্যপক আকার দারণ করার কারণে হযরত থানবী রহ. হাম্বলী মাযহাব অনুযায়ী ফাতাওয়া দিয়েছেন। তবে হানাফী মাযহাব অনুযায়ী কেউ উক্ত মু’আমালা করতে চাইলে তার নিয়ম এই যে, গরু দাতা অন্যকে বলবে ‘আমার গরুটা তুমি এক বছর লালন-পালন কর। তোমাকে ৫০০ টাকা দিব।’ এর পরে ঐ টাকা না দিয়ে যদি তার পরিবর্তে গরুর বাছুর বা ছাগলের বাচ্চা দিয়ে দেয়, তাহলে তা জায়িয হবে। কিন্তু প্রথমেই উভয়ের সন্তুষ্টির মাধ্যমে এই শর্ত করা যে, এক বছরের বাচ্চা আমার । দ্বিতীয় বছরের বাচ্চা তোমার। এরূপ করা হানাফী মাযহাব অনুযায়ী জায়িয নয়। প্রমাণ: এমদাদুল ফাতাওয়া: ৩/৩৪৯

3874 views Answered

গরু ছাগল বর্গা দেওয়া ইসলামে বৈধ।কেননা ইসলামে বলা হয়েছে যদি টাকা থাকা শর্তেও সেটা ব্যাবহার না করতে পার তাহলে সে তা অন্য জনকে দেয় যেন যাতে সে উপকৃত হয়ে পুনরায় তার টাকা ফিরিয়ে দেয়।আর এতে অসেষ ছোয়াব নিহিত।

3874 views Answered

Related Questions

Next steps