1 Answers
মা হওয়ার আগে মেয়েদের বমি হয় এই জন্য যে... হিউম্যান কোরিওনিক গনাডোট্রোফিন (Human Chorionic Gonadotropin -hCG) নামক হরমোনটি গর্ভকালীন সময়ে শরীরে খুব দ্রুত বৃদ্ধি পায়। এই হরমোন বৃদ্ধি পাওয়ার ফলে বমি বমি ভাবের ব্যাপারটি হয়ে থাকে। আবার মা যদি গর্ভে জমজ সন্তান ধারণ করেন তবে এর মাত্রা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এস্ট্রোজন নামক হরমোন বৃদ্ধিও বমি বমি ভাব বা মর্নিং সিকনেস হয়ে থাকে। গর্ভকালীন সময়ে নারীদের গন্ধ শোঁকা বা প্রবল ঘ্রানশক্তির ব্যাপারটি দেখা যায় এস্ট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় বলে। তখন গর্ভবতী নারীরা যেকোনো খাবারে অন্যরকম ঘ্রাণ পায় বলে খেতে সমস্যা হয়, বমি পায়। অনেক মায়েদের এমনিতেও খাবারের ব্যাপারে বাছ থাকে, অনেকে কিছুই খেতে পারেন না। আর সেই সমস্যা গর্ভকালীন সময়ে আরও বেশি প্রকটাকার ধারণ করে থাকে। এর ফলেই দেখা দেয় মর্নিং সিকনেস। কিছু বিশেষজ্ঞরা মনে করেন মানসিক চাপের প্রভাবে এ সময় বমি করার প্রবণতা বেড়ে যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy