1 Answers
বিয়েটা নারী পুরুষ দুজনে করলেও নারীর জীবনে পরিবর্তনটা একটু বেশিই আসে। অন্তত নিজের সবকিছু ছেড়ে ছুঁড়ে অন্যের বাসায় গিয়ে মানিয়ে চলার চেষ্টা পুরুষকে করতে হয় না। আর নারীর জীবনের এই পরিবর্তনটা আসে হুট করেই এবং বিয়ের প্রথম দিন থেকেই। তাই বিয়ের প্রথম দিনে নারীদের মনে চলতে থাকে নানা বিষয়ে ভাবনার খেলা। যারা ভাবছেন বিয়ের প্রথম দিনগুলো স্বপ্নের মতো কেটে যায় খুব সহজেই, সেদিকে সদ্য বিবাহিতারা ভাবছেন দিয়ে প্রথম দিনগুলো কীভাবে পার করবেন তা নিয়ে দুশ্চিন্তা করে। ১) প্রতিটি নারীর মনে বিয়ের প্রথম দিনে প্রথম যে কথাটি বাজতে থাকে তা হচ্ছে, ‘সবার সাথে তাল মিলিয়ে চলতে পারবো তো, সকলে আমাকে পছন্দ করবে তো’। শ্বশুর বাড়ির সকলের সাথে তাল মেলানোর কঠিন পরীক্ষা শুরু হয়ে যায় প্রথম দিন থেকেই। ২) বোঝার বয়স হওয়ার পর থেকেই কমবেশি প্রায় সকল মেয়েরাই বিয়ের প্ল্যান করে থাকেন। আর তাই ‘আমি গতকালও বিয়ে নিয়ে কতো প্ল্যান করছিলাম, আজকে সত্যিই আমি বিবাহিতা!’ এই বাক্যটি কমবেশি সব নারীর মনে হতে থাকে প্রথম কয়েকটা দিন। ৩) সকালে ঘুম থেকে উঠা নিয়ে চিন্তায় থাকেন বিয়ের প্রথম দিন থেকেই প্রায় প্রতিটি নারী। ‘সঠিক সময়ে উঠলাম তো’ এই চিন্তা করেই বিছানায় পার করে দেন সকালের প্রথম ১০ মিনিট। ৪) নিজের বাসায় পুরনো আরামদায়ক একসেট কাপড় পড়ে দিন পার করে দিলেই চলতো, কিন্তু বিয়ের পর প্রথম দিন থেকেই কোন পোশাকটি পরা যায় তা নিয়ে চিন্তায় পড়ে যান নারীরা। কোনটি পড়লে মানানসই হবে এবং তা আরামদায়কও হবে না নিয়ে চিন্তা করে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করে। ৫) প্রেমের বিয়ে হোক বা পরিবারের পছন্দের বিয়েই হোক না কেন, বিয়ের প্রথম দিনেই নারীদের মনে বাজতে থাকে, ‘ভুল সিদ্ধান্ত নিলাম না তো, আরেকটু বোঝা উচিত ছিল কি অথবা এখন কি করবো’ ধরণের বিষয়গুলো। ৬) যদিও প্রায় অনেক ঘরেই বউ-শাশুড়ির যুদ্ধ লেগে থাকে, কিন্তু বিয়ের প্রথমেই কিন্তু নারীদের মনে শাশুড়ির প্রতি সম্মানই থাকে যা হয়তো ধীরে ধীরে নষ্ট হয়। আর তাই বিয়ের প্রথম দিনেই নারীরা ভাবতে থাকেন শাশুড়ির মন জুগিয়ে কীভাবে চলা যায়। ৭) আরেকটি ভয়াবহ ব্যাপার নিয়ে বিয়ের প্রথম দিনেই নারীরা ভাবেন তা হলো রান্না করার ব্যাপারটি। যতো পাকা রাঁধুনিই হোন না কেন বিয়ের পরপর নতুন একটি বাড়িতে এসে সকলের স্বাদমতো রান্নার চাপে সব গুলিয়ে বসে থাকেন, আর ভাবেন, ‘আমার রান্না অখাদ্য হবে না তো’। সূত্রঃ bollywoodshaadis
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy