আমরা জানি জান্নাত আটটি ও জাহান্নাম সাতটি। বর্তমানে অনেকে বিষয়টি ভুল বলে আখ্যায়িত করছেন। কোনটি সঠিক?
3104 views
1 Answers
জান্নাত ৮টি এবং জাহান্নাম ৭টি বলে সমাজে যে কথা প্রচলিত রয়েছে, তার কোন দলীল পাওয়া যায় না। ছহীহ হাদীছ অনুযায়ী জান্নাতের দরজা আটটি আর জাহান্নামের দরজা সাতটি (আহমাদ, ছহীহাহ হা/১৮১২, বুখারী, মুসলিম, মিশকাত হা/১৯৫৭) । এছাড়া জান্নাত ও জাহান্নামের অসংখ্য স্তর রয়েছে। যেমন একটি হাদীছে জান্নাতের ১০০টি স্তর রয়েছে বলা হয়েছে (তিরমিযী হা/২৫৩১) । অন্য হাদীছে মুজাহিদদের জন্য ১০০টি স্তরের কথা বলা হয়েছে (বুখারী, মিশকাত হা/৩৭৮৭) । উল্লেখ্য যে, ‘জান্নাত’ শব্দটিকে পবিত্র কুরআনে বহুবচন ব্যবহার করে মূলতঃ অনেক বাগান বুঝানো হয়েছে (ফাতহুল ক্বাদীর ১/৫৪ পৃঃ) ।
3104 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy