1 Answers
উন্মুক্ত বায়ুতে ব্যায়াম করাকে এরোবিক ব্যায়াম বলে। যেমন সকালে দ্রুতপায়ে হাঁটা, সাইকেল চালানো, মাঠে ঘাম ঝরিয়ে কাজ করা, জগিং করা ইত্যাদি। অ্যারোবিক ব্যায়ামে মানুষের স্মরণশক্তি বৃদ্ধি পায়। এই ব্যায়ামকারীরা তুলনামূলকভাবে বেশী চটপটে হয়। নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোর গবেষকরা বলছেন, যারা নিয়মিত অ্যারোবিক ব্যায়াম করেন না তাদের তুলনায় অনেক বেশী চটপটে এ ধরনের ব্যায়াম অভ্যাসকারীরা। শরীরচর্চার এ বিশেষ দিকটি মস্তিষ্কের সার্বিক কার্যক্রমকে আরও বেশী সক্রিয় ও সচল করে তোলে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানসিকতায় এক ধরনের অবসাদ আসতে থাকে বা মানসিক শক্তি কমতে থাকে। কিন্তু যারা অ্যারোবিক ব্যায়াম করেন তাদের ক্ষেত্রে ফলাফল সম্পূর্ণ ভিন্ন। স্মরণশক্তি থেকে শুরু করে গুছিয়ে কাজ করার স্পৃহা বাড়ে এ ধরনের চর্চায়। তারা কাজের দিক থেকে অনেক বেশী চটপটে। তাই শরীর ও মনকে চনমনে ও চটপটে করতে অ্যারোবিক ব্যায়াম চর্চার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy