1 Answers
কিয়ামত পর্যন্ত যা ঘটবে, মহান আল্লাহ বহু পূর্বেই তা মানুষের ভাগ্যলিপিতে লিখে রেখেছেন। কোন ভাবেই ভাগ্যকে দোষারোপ করা যাবেনা। ভাগ্যের প্রতি ঈমান আনা ইসলামি আকিদার একটি রোকন । এটি ঈমানের ষষ্ঠ রোকন। অতএব যে ব্যক্তি ভাগ্যের প্রতি বিশ্বাস রাখবে না, সে আল্লাহর দ্বীন থেকে বের হয়ে যাবে। এ ব্যাপারে উমর (রাযি.) থেকে বর্ণিত একটি হাদিস ইতোপূর্বে গিয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরিল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘তা হলো, তুমি ঈমান আনবে আল্লাহ, তাঁর ফেরেশতা, তাঁর রাসুলগণ, তাঁর কিতাবসমূহ ও শেষ দিবসের প্রতি। আরও ঈমান আনবে ভাগ্যের ভালো- মন্দের প্রতি। [মুসলিম (নববীর ব্যাখ্যাসহ, খ ১, পৃ ১৫৭)]
2963 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy