সালাম এর উত্তর কি আস্তে বা পরে দেওয়া যাবে কিনা?

কোরান ও হাদিস এর আলোকে উত্তর চাই
3156 views

2 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

সালামের উত্তর পরে দেওয়া যাবে, তার প্রমান এই হাদিসটি, , মুসলিম :হা, নং : ৩৩০ । ইয়াহইয়া ইবনুূু বুকায়র (রহঃ) আবূ জুহাইম (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মদিনার নিকটস্থ) ‘বি’রে জামাল’ থেকে আসছিলেন। পথিমধ্যে তাঁর সাথে এক ব্যাক্তির দেখা হল। লোকটি তাঁকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়াব না দিয়ে দেয়ালের কাছে অগ্রসর হয়ে তাতে (হাত মেরে) নিজ চেহারা ও হস্তদ্বয় মাসেহ করে নিলেন, তারপর সালামের জওয়াব দিলেন। আর সালামের উত্তর আস্তে দেওয়া তবে উত্তম হল যেভাবে সালাম দিবে তার চেয়েও উত্তমভাবে তার জবাব দেওয়া। এটাই ইসলামের শিক্ষা।

3156 views Answered

সালামের উত্তর টা সালাম দাতাকে শুনিতে দেওয়া উচিত।

3156 views Answered

Related Questions

Next steps