1 Answers

বাশি বাজালে ৮০ বছরের ইবাদাত নষ্ট হয় মর্মে শরীয়তে কিছু পাওয়া যায়না। তবে বাশি বাজানো যে শয়তানের কাজ এবং তা হারাম, একথা বহু হাদীসে বর্ণিত হয়েছে। যেমন হাদীসে এসেছে, যে ঘরে ঘণ্টি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।-(সুনানে আবু দাউদ হাদীস : ৪২৩১; সুনানে নাসাঈ হাদীস : ৫২৩৭) সহীহ মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘণ্টি, বাজা, ঘুঙুর হল শয়তানের বাদ্যযন্ত্র।(-সহীহ মুসলিম হাদীস : ২১১৪) মৃদু আওয়াজের ঘণ্টি-ঘুঙুরের যদি এই অবস্থা হয় তাহলে আধুনিক সুরেলা বাদ্যযন্ত্র বা বাশির বিধান কী হবে তা খুব সহজেই বুঝা যায়।

3257 views Answered

Related Questions

Next steps