আমি দুই থেকে তিন ঘন্টা বসার কাজ করলে কোমরে খুব ব্যাথা করে এর জন্য আমি কি করবো?

আমি দুই থেকে তিন ঘন্টা বসার কাজ করলে কোমরে খুব ব্যাথ করে
2800 views

1 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

গবেষকেরা বলছেন, ৯০ শতাংশের বেশি কোমরব্যথার কারণ তেমন কোনো জটিল রোগ নয়, বরং ভুল ও মন্দ অভ্যাসের কারণেই হয়ে থাকে৷ দৈনন্দিন কাজকর্মে মেরুদণ্ডের ওপর অতিরিক্ত ও অসম চাপের কারণে বেশির ভাগ কোমরব্যথার শুরু৷ তাই এই কোমরব্যথা এড়াতে পাল্টে ফেলতে হবে কিছু অভ্যাস: ১. শক্ত ও সমান বিছানায় ঘুমাবেন, একটা মাঝারি পাতলা বালিশ ব্যবহার করবেন৷ ফোমের বিছানা, সোফা ইত্যাদিতে শোয়ার অভ্যাস ত্যাগ করুন৷ ২. মেঝে থেকে কিছু তোলার সময় কোমর বাঁকিয়ে নয়, সোজা হয়ে বসে তুলবেন৷ ৩. চেয়ারে বসার সময় ঘাড় ও পিঠ সোজা রেখে বসবেন৷ ৪. টানা বেশিক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকবেন না৷ ৫. ঝুঁকে কাজ করবেন না৷ কোনো ব্যথায় আক্রান্ত ব্যক্তিরা ভারী জিনিস, যেমন বেশি ওজনের থলি, হাঁড়ি, পানিভর্তি বালতি ইত্যাদি বহন করবেন না৷ ৬. পিঁড়িতে বসে কাজ যেমন মাছ কাটা, শাকসবজি কাটা ঠিক নয়৷ এগুলো দাঁড়িয়ে বা বসে টেবিল ব্যবহার করে করবেন৷ ৭. সিঁড়িতে ওঠার সময় মেরুদণ্ড সোজা রেখে ধীরে ধীরে উঠবেন ও নামবেন৷ ৮. হাইহিল জুতা পরিহার করুন৷ ৯. ওজন কমান৷ ১০. ঘুম থেকে ওঠার সময় যেকোনো একদিকে কাত হয়ে উঠবেন৷ সূত্র:Devidson's medicine.

2800 views Answered

Related Questions

Next steps