কাল কি অনার্স প্রথম বর্ষ পরিক্ষা হবে?

কাল ১৭ তারিখ আমাদের পরিক্ষা হবার কথা বাট এক্সাম হবে কি??জানাবেন???কাল হরতাল দেখেছে তো
2918 views

1 Answers

পরিক্ষা হবে কি না সে বিষয়ে এখনও শিক্ষা মন্ত্রী কিছু বলেনি। কাল বুধবার সকাল ছয়টা থেকে পরদিন বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। আপিল বিভাগে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিবাদ এবং তিনিসহ আটক নেতা- কর্মীদের মুক্তির দাবিতে এ হরতাল দিয়েছে জামায়াত। দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। একাত্তরে বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা ও সহযোগিতার দায়ে আলবদর বাহিনীর নেতা মুজাহিদের ফাঁসি বহাল রেখে আজ সকালে রায় ঘোষণা করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ। রায় ঘোষণার পর বিবৃতি দিয়ে হরতাল ডাকে জামায়াত।

2918 views Answered

Related Questions

Next steps