1 Answers

প্রেজেন্টেশন তৈরিঃ

১. প্রেজেন্টেশনের তথ্য নিজে সংগ্রহ করুনঃ
যে বিষয়ের উপর আপনাকে প্রেজেন্টেশন করতে হবে তাঁর সম্পর্কে বিস্তারিত জেনে নিন। অধিকাংশ সময়েই দেখা যায় ক্লাসের অল্প কিছু শিক্ষার্থী সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে, আর অন্যেরা শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে তাদের কাছ থেকে কিছু তথ্য জেনে নেয়। ফলে প্রেজেন্টেশনের মান খারাপ হয়।

২.  স্লাইড তৈরি করুন পরিচ্ছন্নভাবেঃ
প্রেজেন্টেশনের জন্য স্লাইড তৈরির সময় অধিকাংশ শিক্ষার্থীর মধ্যেই অতিমাত্রায় রঙ্গিন ব্যাকগ্রাউন্ড, দৃষ্টিকটু ফন্ট, প্রচুর এনিমেশন ব্যবহার ইত্যাদি প্রবণতা লক্ষ্য করা যায়। এসব কোনভাবেই প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করে না। মনে রাখা দরকার স্লাইড নয়, আপনার জ্ঞানই পারে একটি প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করে তুলতে।

৩. স্লাইড যেভাবে প্রস্তুত করবেনঃ
পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরির সময় যেসব বিষয়গুলো বিবেচনায় রাখবেন তা নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এই লেখাটি। এছাড়া,

  • স্লাইডে আপনার সংগৃহীত সব তথ্য কপি পেস্ট করবেন না। শুধুমাত্র মূল অংশ বা কি-পয়েন্টগুলো স্লাইডে রাখুন। বাকি তথ্য উপস্থাপন করতে হবে মুখে বলে।
  • স্লাইডের শিরোনাম রাখুন উপরের অংশে। এর পর গুরুত্ব অনুযায়ী কি-পয়েন্টগুলো লিখুন। এক্ষেত্রে বুলেট পয়েন্ট এর ব্যবহার স্লাইডকে আরও আকর্ষণীয় করে তুলবে।
  • অতিরিক্ত স্লাইড ব্যবহার দর্শকদের বিরক্তি সৃষ্টি করে, তাই এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন। এছাড়া আপনার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি ব্যবহার করুন স্লাইডে।

উপস্থাপন পদ্ধতিঃ

১. পোশাক নির্বাচনঃ
খুব ফ্যাশনেবল পোশাক পরে প্রেজেন্টেশন করার প্রবণতা অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যেই দেখা যায়। অনেক সময় প্রেজেন্টেশন এর চেয়ে কে কি পোশাক পড়লো সেটাই মুখ্য হয়ে পড়ে। প্রেজেন্টেশন যেহেতু আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অনুশীলন, তাই কর্মক্ষেত্রে যেমন শালীন পোশাক পরিধান করতে হয় তেমনটাই পরুন। এতে আপনি শিক্ষকদের সুদৃষ্টিও পাবেন সহজেই।

২. যেভাবে প্রেজেন্টেশন করবেনঃ
স্লাইডে থাকবে শুধুমাত্র কি-পয়েন্ট গুলো। তাই স্লাইড দেখে দেখে প্রেজেন্টেশন করার প্রবণতা ত্যাগ করুন। প্রেজেন্টেশনের বেশ কিছুদিন আগে থেকে কিভাবে কথা বলবেন, কি কি তথ্য উপস্থাপন করবেন তা আয়নার সামনে দাঁড়িয়ে চর্চা করুন। তথ্য ভুলে যাওয়ার আশঙ্কা থাকলে ছোট কাগজে লিখে হাতে রাখতে পারেন, এছাড়াও পাওয়ার পয়েন্টের স্লাইডের নিচে নোট রাখার অপশন রয়েছে।

৩. বাচন ভঙ্গি ও বডি ল্যাংগুয়েজঃ

  • প্রেজেন্টেশন করার সময় উচ্চ স্বরে, স্পষ্টভাবে কথা বলুন। এতে আপনার কথা ক্লাসের শেষ বেঞ্চ থেকে শোনা যাবে।
  • অহেতুক হাত নড়াচড়া না করে সামনে রাখুন। কখনোই পকেটে হাত রাখবেন না। এছাড়া বিভিন্ন চার্ট , টেবল এর গুরুত্বপূর্ণ অংশ হাত দিয়ে নির্দেশ করতে পারেন।
  • কথা বলার সময় শুধুমাত্র শিক্ষকের দিকে বা নির্দিষ্ট কারো দিকে না তাকিয়ে পালাক্রমে ক্লাসে উপস্থিত সবার দিকে তাকান। এতে সবাই আপনার প্রেজেন্টেশনে মনোযোগী হয়ে উঠবে।

৪. জড়তা কাটান, আত্মবিশ্বাসী হোনঃ
সব প্রস্তুতি নেয়ার পরেও এত শিক্ষার্থী এবং শিক্ষকের সামনে প্রেজেন্টেশন করার সময় জড়তা আসা স্বাভাবিক। আত্মবিশ্বাসী হোন, কারণ যাদের সামনে আপনি উপস্থাপন করছেন তারা আপনারই বন্ধু, সবারই সমান যোগ্যতা। আর শিক্ষক তো রয়েছেন আপনাকে শেখানোর জন্য। তাঁকে ভয় পাবেন না। প্রেজেন্টেশন শুরু করার আগে পানি পান করে নিন, তাহলে গলা শুকিয়ে যাবে না। এর পর গভীর ভাবে কিছুক্ষণ শ্বাস নিয়ে শুরু করুন প্রেজেন্টেশন।

2839 views Answered

Related Questions

Next steps