1 Answers
নতুন এক স্ক্যাম নিয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে ফেইসবুক। ‘টেন হটেস্ট লিকড স্ন্যাপচ্যাট এভার’ নামের এই লিংকে ক্লিক করা থেকে বিরত থেকে আহ্বান জানিয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি। ফেইসবুক জানিয়েছে, এক দল সাইবার অপরাধী ভুয়া এই স্ন্যাপচ্যাট লিংকের পোস্টটি ছড়িয়ে দিয়েছে। এতে ক্লিক করলে তথ্য চুরি হওয়া ছাড়াও যে কেউ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটফাইন্ডার জানিয়েছে, না বুঝে এই লিংকে ক্লিক করলেই তা তথ্য চুরির ফাঁদ পেতে রাখা ভুয়া একটি ওয়েবসাইটে চলে যাচ্ছে। জানা গেছে, ফেইসবুক তথ্য হাতিয়ে নেয়ার ক্ষেত্রে নানা ধরনের স্ক্যাম ব্যবহার করে থাকে হ্যাকাররা। এর মধ্যে স্ন্যাপচ্যাট লিংকের পোস্টটি বর্তমানে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। এতে ক্লিক করে সম্প্রতি অনেকেই তথ্য চুরির শিকার হয়েছেন। এমনকি, এতে অনেকের ডিভাইসও ম্যালওয়্যার আক্রমণের মুখে পড়েছে। এই স্ক্যামটি ছাড়াও ‘গেস হু ভিউড ইওর প্রোফাইল?’, ‘ডিজলাইক বাটন’, লটারি লাভ বা ডিজনিল্যান্ড ভ্রমণের সুযোগ, সেলিব্রেটিদের সেক্স টেপ, শিশু নির্যাতন বা অদ্ভুতুড়ে জন্ত-জানোয়ারের ভিডিও লিংকের মাধ্যমেও বেশ কিছু ম্যালওয়্যার ছড়িয়ে দেয়া হয়েছে ফেইসবুকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy