1 Answers

মিনি পিল বা প্রোজেস্টেরন ওনলি পিলের রাসায়নিক উপকরণ হল প্রোজেস্টেরন। প্রতিদিন ৩ ঘন্টা সময় নিয়ে এটি গ্রহণ করতে হয়। এটি একটি হরমোনাল পদ্ধতি। এই পিলটি শুধু প্রেসক্রিপশানে পাওয়া সম্ভব। জন্মনিয়ন্ত্রণে এর কার্যকারিতা ৯৯ শতাংশ। উপকারিতাঃ - যেসকল মহিলারা কম্বাইন্ড পিল গ্রহণ করতে পারেন না যেমন যাদের উচ্চ রক্তচাপ, রক্ত জমাট বাঁধার ইতিহাস রয়েছে তারা এটি ব্যবহার করতে পারবেন। - বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা ব্যবহার করতে পারবেন। - মেনোপজ হওয়া পর্যন্ত বা ৫৫ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। অপকারিতা : - রক্ত চাপ বৃদ্ধি করে। - মাসিক অনিয়মিত হতে পারে। মাসিক হালকা হতে পারে বা আগের থেকে বেশি হতে পারে। - যৌন বাহিত রোগ থেকে সুরক্ষা দেয় না। - প্রতিদিন একই সময়ে গ্রহণ করার কথা মনে রাখতে হবে। না হলে কাজ নাও করতে পারে। - কিছু বিশেষ ধরণের অ্যান্টি বায়োটিকের কার্যকারিতা হ্রাস করতে পারে। যদি পিল মিস করার সময় ৩ ঘণ্টা বা ১২ ঘণ্টা থেকে কম হয়ঃ যদি আপনি ৩ ঘন্টার প্রোজেস্টেরন পিল গ্রহণ করেন এবং ৩ ঘন্টা সময় পার হয়েছে মিস করার পর কিংবা ১২ ঘন্টার প্রোজেস্টেরন পিল গ্রহণ করেন এবং ১২ ঘন্টা বা এর থেকে কম সময় পার হয়েছে মিস করার পর সেক্ষেত্রে যা করতে পারেন। - যখনি মনে পড়ে তখনি পিল গ্রহণ করুন। - বাকি পিল সময় মত গ্রহণ করুন। এমনকি একই দিনে দুবার পিল গ্রহণ পড়লেও চালিয়ে যান। - মিস করা পিল সাথে সাথে গ্রহণ করুন। যদি আপনি একটির বেশি পিল মিস করেন তাহলে শুধু একটি পিল গ্রহণ করুন। - পরের পিল যথা সময়ে গ্রহণ করুন। এক্ষেত্রে পিল আগের মতই কাজ করবে এবং আপনি গর্ভধারণ থেকে সুরক্ষিত থাকবেন। পিল গ্রহণ না করে যৌন মিলন করলেও দুশ্চিন্তা করবেন না। পিল গ্রহণ ভুলে যাওয়ার পরের দুদিন অন্য পদ্ধতি যেমন কনডম ব্যবহার করুন। ধন্যবাদ তথ্যসূত্র : সুপারমমবিডি

2838 views

Related Questions