পিল কখন খাওয়াতে হয়?

আমার স্ত্রীর সাথে আমি কনডম ছাড়া সহবাস করে ভেতরে বীর্যপাত করেছি! এখন আমরা বাচ্চা নিতে চাই না! তাই কখন কোন নিয়মে পিল খাওয়াতে হবে? দ্রুত জানিয়ে উপকৃত করেন প্লিজ।
21842 views

1 Answers

জন্মনিয়ন্ত্রণ পিল সাধারনত ২১ অথবা ২৮টি পিল এর সমন্নয়ে তৈরি হয়। ২১ পিল এর ক্ষেত্রেঃ আপনার মাসিক শুরুর প্রথম দিন থেকে দিনে ১ টি করে খেতে হবে ২১ দিন, এর পর ৭ দিন বিরতি, এর পর আবার পর পর ২১ দিন। মনে রাখবেন মাসিক চক্র শুরু হবার সময় থেকেই পিল খেতে হবে, দেরি করলে কাজ নাও হতে পারে। ২৮ পিল এর ক্ষেত্রেঃ আপনার মাসিক চক্র শুরু হবার দিন থেকে একাধারে ২৮ দিন ২৮ টি পিল খেয়ে যেতে হবে। ২৮ টি শেষ হলে আবার পরবর্তী মাসের তা শুরু করতে হবে, কোনো বিরতি নেই। আপনার জন্য কোন পিল বা কোন গর্ভনিরোধ ব্যবস্থা ভাল হবে তা জানার জন্য আপনার ডাক্তার বা নার্স-এর সাথে কথা বলুন। আপনার সমস্যটি এখন আর পিল এ কাজ করবে না.... আপনি ট্যাবলেট ইমেরজেন্সী পিল খেতে পারেন। অসুরক্ষিত সহবাসের পর পিরিয়ড মিস হলে তার ৫-৭ দিনের মাথায় ইউরিনের প্রেগ। কালার টেস্ট করে দেখতে হবে গর্ভসঞ্চার হয়েছে কি না। রিপোর্ট পজিটিভ হলে তো হয়েই গেল, না হলে ৫-৬ দিনের মাথায় আবার পরীক্ষা করাতে হবে। ● রিপোর্ট পজিটিভ হলে ভ্রূণের বয়স ও গর্ভসঞ্চার জরায়ুতেই হয়েছে কি না তা জানতে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শমতো তলপেটের সোনোগ্রাফি করাতে হবে। ● জরায়ুতে গর্ভসঞ্চার ৭-৯ সন্তাহের মধ্যে হলে প্রথমে মিফেপ্রিস্টন নামের ওষুধ খেতে হবে। তার ৪৮ ঘণ্টার মাথায় খেতে হবে মিসোপ্রোস্টোল। এর পর ২-৩ দিনের মধ্যে পিরিয়ডের মতো ব্লিডিং শুরু হয়ে যাবে। সঙ্গে পেটব্যথা থাকবে। তবে দু- একটা ব্যথার ওষুধেই তাকে আয়ত্তে রাখা যাবে। ● এর সপ্তাহ দুই পরে আরেকবার সোনোগ্রাফি করে দেখতে হবে গর্ভপাত সম্পূর্ণ হয়েছে কিনা। এ ছাড়া যদি ওষুধ খাওয়ার পর থেকে অল্প অল্প করে ব্লিডিং চলতেই থাকে, পেটে ব্যথা থাকে, তাহলেও ইনকমপ্লিট। অ্যাবরশনের কথা মাথায় রেখে সোনোগ্রাফি করে পরিস্থিতি যাচাই করে ওয়াশ করার ব্যবস্থা করতে হবে। আর ইমারজেন্সি পিল গর্ভ সঞ্চার হয়ে গেলে আর ইমারজেন্সি কন্ট্রাসেপটিভ পিলের কোনো ভূমিকা নেই। এই ওষুধ ওভিউলেশনকে পিছিয়ে গর্ভ সঞ্চার হওয়া আটকায়৷ ১৫০ মিগ্রা লিভোনরজেস্ট্রিল ট্যাবলেট খেতে হয় অসুরক্ষিত সহবাসের ৭২ ঘণ্টার মধ্যে। ২৪ ঘণ্টার মধ্যে খেলে সাফল্যের হার ৯৫ শতাংশ।

21842 views Answered

Next steps