1 Answers

গর্ভাবস্থায় অনেকেরই পায়ে পানি আসে এবং পা ফুলে যায়। যারা বিষয়টি সম্পর্কে জানেন না তারা ভয় পেয়ে যান। কিন্তু এটি সাধারণ একটি ব্যাপার, গর্ভকালীন সময়ে বেশিরভাগ নারীরই এই লক্ষণটি দেখা দেয়। কেননা, গর্ভের শিশু যখন বড় হয়, তখন তার মাথার চাপে মায়ের নিম্নাঙ্গের যে শিরাগুলো দিয়ে রক্ত হূৎপিণ্ডে প্রবাহিত হওয়ার কথা, তাতে বিঘ্ন ঘটে। আর রক্তনালি থেকে পানি বাইরে বেরিয়ে আসে।

2635 views