1 Answers
কায় কইল বাহে, এরশাদ নাকি ভোটত খাড়াইছে? ভোট দিনু এরশাদক, গোলাম কেম্বা এম্ পি হইল! কে বলেছে ভাই, এরশাদ নাকি ভোটে দাড়িয়েছে? ভোট দিলাম এরশাদকে, গোলাম কিভাবে এম পি হল! জেলাঃ রংপুর। খন্ডেত্তুন আইসসোদে ওয়া? কোথা থেকে এলেন ভাই? জেলাঃ চট্টগ্রাম। মোক ঠকালু কেনে? আমাকে ঠকালেন কেন? জেলাঃ রংপুর। কোটি যাচ্ছু? কোথায় যাচ্ছেন? জেলাঃ বগুড়া। বেইন্ন্যা ফজরত যাইয়ম। সকাল বেলায় যাব। জেলাঃ চট্টগ্রাম। বদ্দা, ক্যান আছ? গম আছি। বড় ভাই, কেমন আছেন? ভাল আছি। জেলাঃ চট্টগ্রাম। হামাক কয়া গ্যানেন্না ক্যান্তা? আমাকে বলে গেলেন না কেন? জেলাঃ রংপুর। ই বাবু, তুক হামি মার দেবে। এই, তোমাকে আমি মারব। সাওতাল। কোনে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? জেলাঃ পাবনা। আমি কুতি? আমিকোথায় ? জেলাঃ রাজশাহী। আমার মাত জিব্বাত আইয়া আটকি যার...মুখদি বারর না... আমার কথা জিহবায় আটকে যাচ্ছে,মুখ দিয়ে বের হচ্ছে না -জেলাঃ সিলেট ঢাকাইয়া- অই ছেড়া কথা বুইজ্জা লইস, মাইঙ্কাচিপায় জাইয়া ত পরসস,আইজকা যদি বাইর হইতে পারস,তয় তর ডানহাত কাইটটা বাহাতে ধরাই দিমু এই ছেলে কথা বুজে নিস, দু দিক থেকেই বিপদ আসে এমন জায়গায় যা পরসস,যদি বের হতে পারস,তাহলে তর ডানহাত কেটে বাহাতে ধরায় দিব কী আর বুলব? কী আর বলব? জেলাঃ রাজশাহী
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy