1 Answers
ঋতুর পরিবর্তন মুলত পৃথিবীর বার্ষিক গতির হয় । পৃথিবী সুর্যের চারপাশে ৩৬৫ দিন ৬ ঘণ্টায় চক্রাকারে একবার ঘুরে আসে । এ ক্ষেত্রে পৃথিবী যে পথে সুর্যকে প্রদক্ষিণ করে তা বৃত্তাকার নয় বরং উপবৃত্তাকার । এর ফলে সুর্য থেকে পৃথিবীর দুরত্ব কখনো কমে আবার কখনো বৃদ্ধি পায়, সে কারণে ভিন্ন ভিন্ন সময়ে তাপের তারতম্য দেখা যায় । তবে পৃথিবী সুর্য চারদিকে ঘুরছে একটু হেলে । যার ফলে মেরুরেখাটি ৬৬ ডিগ্রি কোণ করে থাকে । মুলত সুর্য প্রদক্ষিণ কালে পৃথিবীর অক্ষের হেলানো অবস্থাই ঋতু পরিবর্তনের জন্য দায়ী । পৃথিবীর উত্তর গোলার্ধ যখন সুর্যের দিকে ঝুঁকে থাকে, তখন সুর্যরশ্নি অপেক্ষাকৃত খাড়াভাবে ওই গোলার্ধ এসে পড়ে ওই সময়টা উত্তর গোলার্ধ তখন গ্রীষ্মকাল । কিন্তু দক্ষিণ গোলার্ধে উল্টা ব্যাপারটি ঘটে বলে তখন সেখানে শীতকাল