5 Answers
রাতে শোবার আগে নাকের চারপাশে পেঁয়াজের গোড়া কাটলে যে সাদা আঠা বের হয় সেটা লাগিয়ে রাখুন। এবং দিনের মধ্যেও একবার করে লাগান। তিন দিনের মধ্যেই উপকার বুঝতে পারবেন।
ব্রণের স্থানে রসুন বাটা লাগিয়ে রাখুন এতে কমতে থাকবে।তাছাড়া নিম পাতা+কাচা হলুদ বেটে মুখে লাগিয়ে দিন।আধাঘন্টা পর ধুয়ে ফেলুন।এভাবে কয়েকদিন ব্যবহার করুন।
১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ আমন্ড তেল, ২ টেবিল চামচ দুধ একসাথে মিশিয়ে নাকের ব্রণে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। একটানা ৭-১০ দিন এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন।আর রসুনের কোয়া ব্রণের উপর ঘোষুন।
১. প্রথমত, আপনার ত্বকের বিভিন্ন মরা চামড়া যেগুলো ত্বকের ছিদ্রপথ বন্ধ করে ফেলে নির্মূল করুন। এর জন্য ভালো একটি ডিপ ফেস ক্লিনার ব্যবহার করুন।
২. এরপরে পরিস্কার করা মুখে গরম পানির ভাব দিয়ে ১০ মিনিট স্টিম করুন। এতে ত্বকের ব্ল্যাকহেডগুলো নরম হয়ে যাবে। ফলে এগুলো নির্মূল করা বেশ সহজ হয়ে যাবে।
৩. এক কাপ পানিতে ৪ টেবিল চামচ বেকিং সোডা পেস্ট করে মুখে লাগান। পেস্টটি মুখে ১০ মিনিট রাখার পরে হালকাভাবে ধুয়ে নিন। বেকিং সোডা ত্বকে থাকা বিভিন্ন ময়লা এবং ব্যাকটেরিয়া দূর করে ফেলে। তবে মুখটি ধোয়ার জন্য হালকা কুসুম গরম পানি ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। এভাবে মাত্র ২০ মিনিটের ব্যবধানে দূর করে ফেলতে পারেন মুখের যত সব নোংরা ব্ল্যাকহেডস।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy
