1 Answers
ক্যারেট হলো খাঁটি সোনা যাচাইয়ের একটি একক।এটি নির্ণয় করা হয় নিম্মোক্ত সূত্রের মাধ্যমে---------- ক্যারেট = ২৪ X খাঁটি সোনার ভর / খাদ মিশ্রিত সম্পূর্ণ স্বর্ণের ভর উদাহরণস্বরূপ দেখা যাক,একটি সোনার পাতের ওজন ৩৮৪ গ্রাম,যেখানে খাঁটি সোনা আছে ৩৮১ গ্রাম,তাহলে সূত্রানুসারে আমরা পাই, ক্যারেট= ২৪ X ৩৮১/৩৮৪ =২৪ X ০.৯৯২১ =২৩.৮১ =২৩ ক্যারেট একমাত্র ২৩.৯৯ হলেই ২৪ ক্যারেট ধরা হয়,তাছাড়া ২৩ ক্যারেট হিসাবই সর্বস্বীকৃত। এই পদ্ধতিতে হিসাব করে আন্তর্জাতিকভাবে স্বর্ণের বাণিজ্যিকিকরণের জন্য পাঁচটি ক্যারেট বর্তমান বাজারে প্রচলিত আছে,যেগুলো হলো----------- ১৪ ক্যারেট যেখানে খাঁটি সোনার পরিমাণ=৫৮.৩৩% - ৬২.৫০% ১৮ ক্যারেট যেখানে খাঁটি সোনার পরিমাণ=৭৫.০০% - ৭৯.১৬% ২২ ক্যারেট যেখানে খাঁটি সোনার পরিমাণ=৯১.৬৬% - ৯৫.৮৩% ২৩ ক্যারেট যেখানে খাঁটি সোনার পরিমাণ=৯৫.৮৩% - ৯৯.৯৫% ২৪ ক্যারেট যেখানে খাঁটি সোনার পরিমাণ=৯৯.৯৫% এর বেশি। প্রশ্নকর্তার অবগতির জন্য জানানো যাচ্ছে যে,২১ ক্যারেট বলে বাজারে কোনো ক্যারেট প্রচলিত নেই আর ক্যারেট অবশ্যই গুণগত মান নির্ধারণ করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy