1 Answers
ব্যক্তিগত বিষয়ের বহিঃপ্রকাশ অমঙ্গলকর হতে পারে : আপনার জীবনের অনেক বিষয়ই একান্তই ব্যক্তিগত হয়ে থাকে যা কারও সাথেই শেয়ার করা যায় না, এমনকি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর কাছেও না। তা হয়তো আপনি আপনার আপন ডায়েরিটাতে প্রতিদিন লিপিবদ্ধ করে রাখছেন। কিন্তু এমনও তো হতে পারে ডায়েরিটি হঠাৎ আপনার হাতের নাগালের বাইরে চলে গেল। তখন বিষয়টি কেমন হবে? তারচেয়ে কী দরকার ডায়েরিতে এসব ব্যক্তিগত বিষয় লিখে দ্বিতীয় ব্যক্তিকে জানানো। এর চেয়ে মনের কথা মনেই থাকুক। তা একমাত্র আপনিই জানুন। ব্যক্তিত্ব নষ্ট হতে পারে : ডায়েরি লেখার অভ্যাস আপনার সুন্দর ব্যক্তিত্বকে নষ্ট করে দিতে পারে। ধরুন আপনি খুবই সুন্দর একটি ব্যক্তিত্বের মানুষ, যাকে সবাই পছন্দ করেন সবাই ভালোবাসেন। কিন্তু এটা স্বাভাবিক যে প্রতিটি মানুষেরই কিছু না কিছু ভুল বা দোষ থাকতে পারে। এগুলো যদি ডায়েরিতে লিখে রাখেন আর সেটি যদি দ্বিতীয় ব্যক্তি দেখে ফেলে, তাহলে তার কাছে স্বাভাবিকভাবেই আপনার ব্যক্তিত্বটি নষ্ট হবে। এ কারণে ডায়েরি না লেখাই নিরাপদ। কোনো অপরাধের প্রমাণ থেকে যায় : ডায়েরি লেখা এই সবচেয়ে বড় ক্ষতিটি করতে পারে। মানুষ মাত্রই ভুল করে। আর এই ভুলের বশে আপনি হয়ত কোনো একদিন কোনো অপরাধ করে বসলেন এবং তা লিপিবদ্ধ করলেণ ডায়েরিতে। সেই অপরাধের একটি বলিষ্ঠ প্রমাণ রেখে দিলেন। তাহলে? সংসার জীবনের শান্তি নষ্ট হতে পারে : তরুণ বয়সে অনেক মজাই আপনি করে থাকতে পারেন। সম্পর্কে জড়িয়েও থাকতে পারেন ২/১ টি। কিন্তু এখন আপনি পরিবারের সিদ্ধান্তেই বিবাহিত। আপনার স্ত্রী বা স্বামী আপনার অতীতের কোনোকিছুই জানেন না। সেক্ষেত্রে আপনার সুখী পরিবার। কিন্তু তরুণ বয়সে করা সব ধরনের ঘটনার সাক্ষী আপনার ডায়েরিটা যদি তার মুখটি খুলে দেয় তাহলে? কি আর হবে সংসারে কিছুটা অশান্তি আর দাঙ্গা হাঙ্গামা চলবে। অতীতের কথা মনে পড়তে পারে : অতীত প্রতিটি মানুষেরেই থাকে। কেউ ভুলে যায়, কেউ ভুলতে পারে না। অতীত যেহেতু চলেই গেছে এবং তা আর কোনোদিন ফিরে আসবে না তাই তাকে চিরতরে ভুলে যাওয়াই ভালো। অতীতকে মনে করে শুধু শুধু কষ্ট পাওয়ার কোনো মানে নেই। কিন্তু আপনার ডায়েরিটা? সেটি আপনার অতীতকে বারবার মনে করে দিবে এবং আপনাকে কষ্টের সাগরে ভাসিয়ে নিয়ে বেড়াবে। এ কারণেই ডায়েরি লেখা আপনার জীবনের জন্য হতে পারে অমঙ্গলকর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy