1 Answers

হৃদরোগে নারিকেল গেল ক্ষতিকর কিনা এ নিয়ে দুধররনের তথ্য রয়েছে যেমন, ভারতে প্রতিবছর হৃদরোগে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষত, দেশটির দক্ষিণাঞ্চলে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার বেশি। আশঙ্কাজনক হারে বাড়ছে তরুণদের হৃদরোগে আক্রান্তের হারও। দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ূসহ অন্যান্য রাজ্যে প্রতিদিন হৃদরোগীর সংখ্যা বাড়ছে। এ অঞ্চলের অধিকাংশ মানুষই নিরামিষভোজী। কিন্তু নিরামিষভোজীরাও হৃদরোগ থেকে রক্ষা পাচ্ছেন না। ভারতের গবেষকরা বলছেন, এর অন্যতম কারণ নারিকেল তেল। ভারতের বিখ্যাত রেডিওলজিস্ট ইন্ডিয়ান রেডিলজিক্যাল অ্যান্ড ইমাজিং সেন্টারের প্রেসিডেন্ট ড. হর্ষ মহাজন বলেন, '২০০৪ সালে ভারতে প্রতিবছর মোট মৃত্যুবরণকারীর ১৪ শতাংশের মৃত্যু হয় হৃদরোগজনিত কারণে। এ সংখ্যা ক্রমে বাড়ছে। দক্ষিণ ভারতের হৃদরোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক। এখানকার অধিকাংশ মানুষ নিরামিষভোজী হওয়া সত্ত্বেও হৃদরোগের ঝুঁকি থেকে মুক্তি পাচ্ছে না। নারিকেল তেলের কারণে তারা হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। ★★★ আবার গবেষণায় দেখা গেছে, নারিকেল তেলের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হৃদরোগ প্রতিরোধ করতে সক্ষম। হৃদযন্ত্রকে সুস্থ-সবল রাখতে আশ্চর্য ভূমিকা রাখে এটি। তেল হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর, এ বিষয়টি বছরের পর বছর ধরে প্রচলিত থাকলেও নারিকেলের তেলের ক্ষেত্রে এটি একেবারেই ব্যতিক্রম। নারিকেল তেল শরীরের কোলেস্টরলের মাত্রাকে স্বাভাবিক রেখে হৃদযন্ত্রকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, নারিকেলের তেল শরীরের চর্বি কমাতে সহায়তা করে এবং ত্বকের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষকরা জানিয়েছেন, একটানা ১২ সপ্তাহ প্রতিদিন দুই টেবিল চামচ করে নারিকেল তেল খেলে তলপেটের অতিরিক্ত চর্বি কমে যায়। টাইমস অব ইন্ডিয়া

2926 views Answered

Related Questions

Next steps