2 Answers
বর্তমানের ঢাকা অনেক পুরাতন শহর।৭ম শতাব্দীতে ঢাকার অস্থিত্ব ছিল বলে জানা যায়। মোগল আমলে (১৬০৮ - ১৭০৪) ঢাকা বাংলার রাজধানী ছিল। মোগল সম্রাট জাহাংগীর ১৬১০ সালে ঢাকার নাম রাখেন ‘জাহাংগীরনগর', এবং তাঁর রাজত্বকালে এই নামেই পরিচিত ছিল। ১৭৬৫ সালে ব্রিটিশ শাসন আসার আগে ঢাকা ছিল ব্রিটিশ, ফরাসী আর ডাচ উপনিবেশদের ব্যবসা-বানিজ্যের কেন্দ্র।বঙ্গভঙ্গের সময় ১৯০৫ সালে ঢাকাকে আবার বাংলার রাজধানী করা হয়। পাকিস্তান আমলে ১৯৪৭ সালে থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী ছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে ঢাকা বাংলাদেশের রাজধানী।
9014 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy