ইদ্দত পালনরত ছাত্রীর মাদরাসায় যাওয়া সম্পর্কে কি বলে ইসলাম?
1 Answers
যে স্ত্রীর স্বামী মারা গিয়েছে, তার উপর ওয়াজিব (আবশ্যক) হল, সে তার ঐ ঘরে ইদ্দত পালন করবে, যাতে তার স্বামী মারা গিয়েছে, আর তাতে সে চার মাস দশ দিন অবস্থান করবে এবং তাতে ছাড়া অন্য কোথাও সে রাত্রিযাপন করবে না, আর তার উপর আবশ্যক হল, যা তাকে সুন্দর করে ও তার প্রতি অন্যের দৃষ্টি আকর্ষণ করে, এমন কিছু থেকে দূরে থাকবে, যেমন: সুগন্ধি, সুরমা, চাকচিক্যময় পোষাক, তার শরীরকে অলঙ্কার দিয়ে সাজানো এবং অনুরূপ যা তার সৌন্দর্যকে বৃদ্ধি করে, তা থেকে দূরে থাকবে, আর কোন প্রয়োজনের কারণে বাধ্য হলে তার জন্য দিনের বেলায় বের হওয়া বৈধ হবে, আর এর উপর ভিত্তি করে যে ছাত্রীর ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, তার জন্য শিক্ষা গ্রহণ ও মাসআলা-মাসায়েল অনুধাবন করার প্রয়োজনে মাদরাসায় গমন করা বৈধ হবে, তবে তাকে স্বামীর মৃত্যুর কারণে ইদ্দত পালনকারিনী নারীর উপর যেসব বস্তু বা বিষয় থেকে দূরে থাকা আবশ্যক, সেসব থেকে দূরে থাকাকে আবশ্যকীয় কর্তব্য বলে গ্রহণ করবে, যাতে পুরুষগণ তাকে দেখে বিভ্রান্ত না হয় এবং তাকে বিয়ের প্রস্তাব দানের দিকে ধাবিত না করে। و صلى الله على نبينا محمد و آله و صحبه و سلم . স্থায়ী ফতোয়া বোর্ড ফতোয়ায়ে ইসলামীয়া (فتاوى إسلامية): ৩ / ৩১৯
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy