1 Answers
মেয়েদের সাধারণত স্বাভাবিক নিয়মেই ৪০ থেকে শুরু করে ৫০ বছর বয়সের মধ্যে মাসিক বন্ধ হয়ে যায়। এটা কোনো রোগ নয়। প্রাকৃতিক নিয়মেই যেমন নির্দিষ্ট বয়সে মেয়েরা সাবালিকা হয়ে থাকে তেমনি প্রাকৃতিক নিয়মেই নির্দিষ্ট বয়সে ঋতু বন্ধ হয়ে যায়। দুটো সময়ই মেয়েদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। তবে এসময় কিছু উপসর্গ হয়ে থাকে। মাথার তালু জ্বালা অনুভব হয়। অনিয়মিত ঋতুস্রাব হয়। কারো কারো ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা যায়, যেমন : ৫০ বছর পরেও ঠিক মতো মাসিক হয়ে যাচ্ছে আবার কারো কারো ক্ষেত্রে ৪০ বছর না হতেই মেনোপজের লক্ষণ দেখা দেয়। আর এর কারণ হিসেবে দেখা দেয় নানা উপসর্গ : কানে সোঁ সোঁ শব্দ, হাত-পা ঝিমঝিম, কোমরে-পিঠে ব্যথা, হজমে অসুবিধা, কোষ্ঠকাঠিন্য, কখনো কখনো স্রাব খুব বেশি হতে পারে। এমন হলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। কখনো ৫/৬ মাস পরেও স্রাব হতে পারে। চেহারায় রুক্ষভাব আসতে পারে। যে সব মহিলা মেনোপজকে স্বাভাবিকভাবে মেনে নিতে চান না তাদের ক্ষেত্রে মানসিক জটিলতা দেখা দেয়। যেমন : স্বামীর সঙ্গে সহবাস হয়তো পূর্বের মতো হবে না- এই হীনম্মন্যতায় ভোগা, বুড়ি হয়ে গেছি, আমার প্রয়োজন বোধ হয় স্বামীর কাছে নেই ইত্যাদি ভাবা, ক্লান্তি-অবসাদ অনুভব করা, নিজেকে অসহায় ভাবা, অল্পে রেগে যাওয়া ইত্যাদি নানা মানসিক অবস্থার শিকার হতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy