1 Answers
ঘুমপাড়ানি গানে শিশু-কিশোরদের মস্তিষ্কে তরঙ্গের পরিবর্তন হয়। সব সময়ই বিভিন্ন তরঙ্গের কম্পাঙ্ক আমাদের মস্তিষ্কে উত্পত্তি হয়। তরঙ্গগুলোকে বিটা তরঙ্গ (১৪ থেকে ২৭ চক্র/সেকেন্ড) আলফা তরঙ্গ (৮ থেকে ১৩ চক্র/সেকেন্ড), বিটা (৪ থেকে ৮ চক্র/সেকেন্ড), ডেল্টা (২ থেকে ৪ চক্র/সেকেন্ড) এভাবে ভাগ করা যেতে পারে। ইলেকট্রা এনসেফলোগ্রাম যন্ত্রে এসব তরঙ্গ ধরা পড়ে। ঘুমপাড়ানি গানের সুরেলা ছন্দ মস্তিষ্কের বিটা তরঙ্গকে ডেল্টা তরঙ্গে নামিয়ে আনতে পারে। ফলে শিশুরা কেন, মায়ের বা মাসির ঘুমপাড়ানি গানের ছন্দে বড়দেরও ঘুম পেয়ে যায়।
2784 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy