1 Answers
উট প্রতি ঘন্টায় ৩৭৫ থেকে ৬০০ পাউন্ড (১৭০ থেকে ২৭০ কিলোগ্রাম) পণ্যের বোঝা নিয়ে একদিনে ২৯ মাইল বা ৪৭ কিলোমিটার চলতে পারে।
সাধারণত একটি উট ১ ঘন্টায় ২.৫ মাইল বা ৪ কিলোমিটার গতিতে পথ চলে।
এর মানে হলো উট একদিনে (৪৭/৪)=১১.৭৫ বা প্রায় ১২ ঘন্টা ধরে পথ চলতে পারে।
লিন্কঃ http://www.nationalgeographic.com/weepingcamel/thecamels.html
উল্লেখ্য যে,
হযরত ইব্রাহিম আ.-এর পক্ষে তার স্ত্রী হাজেরা রা. ও তার শিশুপুত্র ইসমাইল আ.-কে নিয়ে প্যালেস্টাইন থেকে মক্কাতে কঠিন উত্তপ্ত মরুভূমির পথ পাড়ি দিয়ে যেতে মোটামুটি ১২০০/১৩০০ কি মি পথ পার হতে হয়েছিলো।
উটে করে এই পথ পার হতে সময় লেগেছিলো ({১২০০ অথবা ১৩০০} / ৪৭)= ২৬ দিন অথবা ২৮ দিন।
কাজেই এই বিষয়টা অসম্ভব ভাবার কোন কারণ নেই।
অবশ্য এর পরবর্তিতে ইব্রাহীম আ. বুরাক নামক জন্তুকে মক্কায় যাওয়ার জন্য ব্যাবহার করেছিলেন বলে জানা যায়।
বিশিষ্ট তা-বিয়ী সায়ীদ ইবনুল মুসাইয়িব বলেন, এই বুরাকটি সেই জন্তু, যাতে চড়ে নবী ইব্রাহীম আ. (সিরিয়া থেকে মক্কায় তার পুত্র) ইসমায়ীল আ.-কে দেখতে যেতেন।
লিন্কঃ http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDVfMTZfMTRfNF8yMl8xXzEzMDczNg==