বাইনারি অপারেটর কেন ব্যবহার করা হয়?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
2894 views

2 Answers

যেসব অপারেটর দুটি ডাটা নিয়ে কাজ করে তাদের বাইনারি অপারেটর বলে। যেমন : a=2-5 লেখা হলে এখানে আবার ‘-’ বাইনারি অপারেটর। কারণ তা ২ এবং ৫ দুজনকে নিয়েই কাজ করেছে। অর্থাৎ দুইটি ডাটা নিয়ে কাজ করতে এই অপারেটর ব্যবহার করা হয়।

2894 views Answered
কম্পিউটার যেকোন তথ্যকে নাম্বার হিসেবে মেমরিতে রাখে। আর এই নাম্বারগুলো থাকে দ্বিমিক আকারে, অর্থাৎ ২ ভিত্তিক নাম্বার বা বাইনারি নাম্বার হিসেবে। বাইনারিতে কোন নাম্বারকে প্রকাশ করার জন্য কেবল দুটি ডিজিট রয়েছে, 0 এবং 1 । প্রতিটি 0 বা 1 হল একেকটি বিট। বিট-ওয়াইজ অপারেটরগুলো সমগ্র নাম্বার নিয়ে কাজ না করে এই বিটগুলোর একেকটির উপর পৃথক পৃথকভাবে কাজ করে। যেহেতু একটি বিটে কেবল 0 এবং 1 এই দুটি ডিজিটের একটি থাকতে পারে, তাই যেকোন বিট-ওয়াইজ অপারেটর দিয়ে যাই করা হোক না কেন, শেষ পর্যন্ত একটি বিট হয় পরিবর্তিত হয়ে 0/1 হবে নতুবা যা ছিল তাই থাকবে। সি ল্যাঙ্গুয়েজে ৬টি বিট-ওয়াইজ অপারেটর রয়েছে, যথা – ১) & (AND) ৪) ^ ( XOR) ২) | (OR) ৫) << ( LEFT SHIFT) ৩) ~ (NOT) ৬) >> ( RIGHT SHIFT)
2894 views Answered

Next steps