3 Answers

নামাজের বাহিরে ও ভিতরে মোট ১৩টি ফরজ। নামাজের বাহিরে মোট ৭টি ফরজ,ইহাকে নামাজের আহকাম বলাহয় যথাঃ ১/শরীর পাক হওয়া,২/নামাজ পরিধানের কাপড় পাক হওয়া,৩/ নামাজের জায়গা পাক হওয়া,৪/ কেবলামুখী হয়ে নামাজ পড়া,৫/ছতর ঢাকা,৬/ওয়াক্ত মত নামাজ পড়া,৭/ নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে মোট ৬টি ফরজ,ইহাকে নামাজের আরকান বলাহয় যথাঃ১/তাকবিরে তাহরীমা বলা,২/ দাড়াইয়া নামাজ পড়া,৩/কেরায়াত পড়া,৪/রুকু করা,৫/সিজদাহ করা,৬/শেষ বৈঠকে বসা।

11403 views

সালাতের আহকামসমূহ --- 1. শরীর পবিত্র হওয়া । 2. পরিধানের কাপড় পবিত্র হওয়া । 3. নামাজের স্থান পবিত্র হওয়া। কমপক্ষে দাঁড়ানোর জায়গা থেকে সিজদাহর জায়গা পর্যন্ত পবিত্র হতে হবে । 4. সতর ঢাকা । পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং নারীদের মুখমণ্ডল, দুই হাতের কব্জি, পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢাকা । 5. কিবলামুখী হওয়া । কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে । কিবলা অজানা অবস্থায় নিজের প্রবল ধারণা অনুযায়ী কিবলা নির্ধারণ করে নামাজ আদায় করবে । 6. নামাজের সময় হওয়া । 7. নিয়ত করা । যে ওয়াক্তের নামাজ আদায় করবে মনে মনে সেই ওয়াক্তের সময়ের নিয়ত করা । প্রত্যেকেই নিজ নিজ ভাষায় নিয়ত করতে পারবে। সালাতের আরকান - নামাজের ভিতরে সাতটি ফরজ আছে । এগুলোকে নামাজের আরকান বলে । 1. তাকবিরে তাহরিমা:আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করা । 2. দাড়িয়ে নামাজ আদায় করা । দাড়াতে অক্ষম হলে বসে এবং বসতে সক্ষম না হলে শয়ানাবস্থায় ইশারায় নামাজ আদায় করতে হবে । 3. সূরা বা আয়াত তিলাওয়াত করা । 4. রুকু করা । 5. সিজদাহ্ করা । 6. শেষ বৈঠক : যে বৈঠকের মধ্যে তাশাহ্হুদ,দরুদ ও দোয়া মাসূরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা হয়, তাকেই শেষ বৈঠক বলে । 7. সালামের মাধ্যমে নামাজ শেষ করা ।

11403 views

নামাযে তেরটি ফরয। নামায আরম্ভ করার পূর্বে সাতটি ও নামায আরম্ভ করার পর ছয়টি ফরয। নামাযের পূর্বের সাতটিকে নামাযের আহকাম বা শর্ত বলে আর মধ্যেরগুলিকে নামাযের আরকান বলে।

11403 views